WB Assembly Election 2026

বঙ্গে বিজেপির নতুন মুখ, এবার ভোটের লড়াইয়ে মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল!

বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, শিক্ষিত মধ্যবিত্ত ভোটারদের মধ্যে গ্রহণযোগ্য মুখ হিসেবে সঞ্জীব সান্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সেই কারণেই তাঁকে পশ্চিমবঙ্গে বিজেপির 'নতুন মুখ' হিসেবে সামনে আনার পরিকল্পনা চলছে বলে রাজনৈতিক মহলের দাবি।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৫:০৭

options
link
বঙ্গে বিজেপির নতুন মুখ, এবার ভোটের লড়াইয়ে মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল!
ফাইল ছবি।

সঞ্জীব সান্যাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য। বর্তমানে কেন্দ্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থনীতি, নীতি সংস্কার ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয় নিয়ে তাঁর পরিচিতি দেশ জুড়ে। সেই সঞ্জীবকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) প্রার্থী করতে চলেছে বিজেপি! কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরে।

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন প্রয়াত মুকুল রায়। তিনি অনেক ব্যবধানে জয়ও পেয়েছিলেন। এই কেন্দ্রের শিক্ষিত মধ্যবিত্তের ভোটে বিজেপির ‘দখল’ রয়েছে। বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, শিক্ষিত মধ্যবিত্ত ভোটারদের মধ্যে গ্রহণযোগ্য মুখ হিসেবে সঞ্জীব সান্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।রাজনৈতিক মহলের দাবি, সেই কারণেই তাঁকে পশ্চিমবঙ্গে বিজেপির ‘নতুন মুখ’ হিসেবে সামনে আনার পরিকল্পনা চলছে। 

Advertisement

তবে এই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি বিজেপি। দলীয় সূত্র বলছে, নির্বাচনের আগে একাধিক নতুন মুখকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। সঞ্জীব সান্যালের নামও সেই তালিকায় রয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলিও এই সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে হিসাব কষতে শুরু করেছে। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গ–এর নির্বাচনী রাজনীতিতে সঞ্জীব সান্যালের সম্ভাব্য প্রার্থীপদ এখন বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.