West Bengal Assembly Election

হুগলিতে স্মৃতির আপ্যায়নে ‘ত্রুটি’, রেগেমেগে পয়লা বৈশাখের কর্মসূচি থেকে চলে গেলেন ইরানি

ভোটের মুখে এই ঘটনায় স্পষ্ট হুগলি বিজেপির অন্তর্দ্বন্দ্ব। যা বাড়িয়েছে দলের অস্তিত্ব।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:২৩

options
link
হুগলিতে স্মৃতির আপ্যায়নে ‘ত্রুটি’, রেগেমেগে পয়লা বৈশাখের কর্মসূচি থেকে চলে গেলেন ইরানি
হুগলিতে স্মৃতির আপ্যায়নে 'ত্রুটি', রেগেমেগে পয়লা বৈশাখের কর্মসূচি থেকে চলে গেলেন ইরানি

পয়লা বৈশাখ নির্বাচনী প্রচারের ঝাঁজ বাড়িয়েছে সব দল। আমজনতার কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। বুধবার হুগলির ঘড়ি মোড়ে সভা করার কথা ছিল স্মৃতি ইরানির (Smriti Irani)। সেখানেই কাটল তাল। জেলা নেতৃত্বর আপ্যায়ন না-পসন্দ হওয়ায় মাঝপথেই কর্মসূচি ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি নেত্রী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

বিষয়টা ঠিক কী? পয়লা বৈশাখ উপলক্ষ্যে হুগলির চুঁচুড়ার ঘড়ি মোড়ে বিজেপির তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেওয়ার কথা ছিল স্মৃতি ইরানির। নির্ধারিত সময়েই সভাস্থলে পৌঁছে যান তিনি। এদিন মঞ্চ থেকেই অন্নপূর্ণা ভান্ডারের সূচনা করার কথা ছিল তাঁর। অভিযোগ, স্মৃতি গিয়ে দেখেন, জেলা সভাপতি অনুপস্থিত। এখানেই শেষ নয়, স্মৃতি ইরানিকে স্বাগত জানাতে সেখানে বিজেপির কোনও শীর্ষ স্থানীয় নেতা ছিলেন না বলেই অভিযোগ। করা হয়নি কোনও আয়োজনও। তাতেই বেজায় ক্ষুব্ধ হন স্মৃতি। বিজেপি সূত্রে খবর, জেলা নেতৃত্বের উদাসীন আচরণে বেজায় চটেন স্মৃতি। সঙ্গে সঙ্গে কর্মসূচি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সেখানে থাকা কর্মীদের একাংশ স্মৃতি ইরানিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কর্মসূচি ছেড়ে বেরিয়ে যান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটের (West Bengal Assembly Election) মুখে এই ঘটনায় স্পষ্ট হুগলি বিজেপির অন্তর্দ্বন্দ্ব। যদিও বিজেপি প্রার্থীর দাবি, স্মৃতি ইরানির অন্য কর্মসূচি ছিল সেই কারণেই তড়িঘড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ অন্তর্কলহের বিষয়টা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে কোন্দলের প্রভাব ভোটবাক্সেও পড়তে পারে বলে আশঙ্কা দলেরই একাংশের।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.