Amit Shah

‘রবীন্দ্রসঙ্গীত’ হল ‘রবিশঙ্কর’! কবিগুরুর বোলপুরে দাঁড়িয়েই ফের ভুল শাহের, কটাক্ষ তৃণমূলের

Bengal Election 2026: সোমবার বোলপুরের মাটিতে দাঁড়িয়ে 'রবীন্দ্রসঙ্গীত' বলতে গিয়ে হোঁচট খেয়ে 'রবিশঙ্কর' বলে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৫:৫৪

options
link
‘রবীন্দ্রসঙ্গীত’ হল ‘রবিশঙ্কর’! কবিগুরুর বোলপুরে দাঁড়িয়েই ফের ভুল শাহের, কটাক্ষ তৃণমূলের
বোলপুরের সভায় অমিত শাহ।

বাংলায় নির্বাচনী প্রচারে এসে একের পর এক ভুল উচ্চারণ করে বিতর্কে জড়াচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার বোলপুরের মাটিতে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিজেপির সংকল্প পত্র প্রকাশ কর্মসূচি চলাকালীন রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ উচ্চারণ করে ফেলেন অমিত শাহ। এবার রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে হোঁচট খেলেন তিনি। আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

Advertisement

রবীন্দ্রসঙ্গীতকে গোটা ভারতে সুপ্রসিদ্ধ করার জন্য সোমবার বোলপুরের সভা থেকে গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান অমিত শাহ (Amit Shah)। সেই সময়ই ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বলে বসেন তিনি। এই নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে অমিত শাহের উচ্চারণ-বিভ্রাটের ভিডিওটি পোস্ট করে তৃণমূল দাবি করেছেন, পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের শ্রেষ্ঠ প্রবক্তা। অন্যদিকে, রবীন্দ্রসঙ্গীত হল বাংলার সংস্কৃতির পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও রচনা করা গানের সংকলন। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করতে গিয়ে এই দু’টিকে গুলিয়ে ফেলেছেন। আর এই মানুষগুলিই ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় আসেন বলে কটাক্ষ করেছে তৃণমূল। এক্স হ্যান্ডলে তারা লিখেছে, “বাংলার সংস্কৃতি আপনাদের প্রচারের অঙ্গ নয়। বাংলা এই অপমানকে কখনও ক্ষমা করবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগেও একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে ভুল উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আলিপুরদুয়ারের নাম না জানা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এছাড়াও অমিত শাহ রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলায় বিতর্কের ঝড় উঠেছিল। তৃণমূলের অভিযোগ, বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না বিজেপি। শুধু ভোট চাইতে বাংলায় এসে এসব বলে মানুষের মন পেতে চাইছেন নেতারা। বিজেপিকে ফের একবার ‘বাঙালি বিরোধী’ এবং ‘বহিরাগত’ বলে তোপ দেগেছে তৃণমূল।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.