একের পর এক জনসভা। ছাব্বিশের নির্বাচনকে (Bengal Election 2026) পাখির চোখ করে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুরারইয়ের সভার পর খড়দহের সভায় পৌঁছতে খানিকটা দেরি হয়ে যায় তাঁর। তা নিয়েই মঞ্চ থেকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন মমতা। তিনি বলেন, “আমি অনেকক্ষণ বেরিয়েছি। রানওয়েতে আমাকে আধঘণ্টা আটকে রাখল। ঘুরিয়ে ঘুরিয়ে সব প্লেন নামাল, অথচ আমাকে দেরি করিয়ে দিল। গতকাল হেমন্ত সোরেনের কপ্টারও ৪০ মিনিট আটকে রেখেছিল।” এই ঘটনার পিছনেও বিজেপি বলেই দাবি তাঁর। মমতা (Mamata Banerjee) বললেন, ”বিমান বন্দরে সব বিজেপির লোক বসে আছে।”
এই বিষয়ে আরও খবর
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর কথায়, “আমি অনেকক্ষণ বেরিয়েছি। রানওয়েতে আমাকে আধ ঘণ্টা আটকে রাখল। ঘুরিয়ে ঘুরিয়ে সব প্লেন নামাল, অথচ আমাকে দেরি করিয়ে দিল। গতকাল হেমন্ত সোরেনের কপ্টারও ৪০ মিনিট আটকে রেখেছিল। এরা আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করছে। এয়ারপোর্টে বিজেপির লোকগুলো বসে আছে। লোকের অ্যাক্সিডেন্ট হলে দেখে না, শুধু আমাদের কত দেরি করানো যায় সেই চেষ্টায় থাকে। মাঠের পারমিশন দিতেও দেরি করে। বিজেপি পরিবার দেখে দেখে লোক দায়িত্বে বসিয়েছে। অনেক কষ্ট করে এই মিটিংয়ের পারমিশন নিতে হয়েছে। আমার চারটেয় বেলেঘাটায় মিটিং আছে, তারপর নিজের জায়গায়। পাঁচটায় টাইম ছিল, কিন্তু ফর নাথিং আমাকে দেরি করাল। এটা একটা ডেলিবারেট অ্যাটেম্পট।”
এখানেই শেষ নয়, আরও একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা। বলেন, “পুরো যুদ্ধজাহাজ নিয়ে এসেছে! পহেলগাঁওতে জঙ্গি হানা আটকাতে পারে না, আর বাংলার লোক কি জঙ্গি? আমার প্রশ্ন ভারত সরকারের কাছে-ভোটে কেন মিলিটারি ব্যবহার করছ? তোমরা কি মানুষকে হত্যা করতে চাও, না শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। ওদের বন্দুক আর এজেন্সির জোর বড়, না মানুষের ক্ষমতা বড়-আমি এই চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলা যদি আমি বুঝে থাকি, তবে বলছি-ওদের জেতার কোনও ক্ষমতা নেই।” এসআইআর প্রসঙ্গ তুলে বলেন, “সুপ্রিম কোর্টে কেস করে আমি ৩২ লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলেছি। ইচ্ছা করে আমাদের ভোটার দেখে দেখে নাম কাটা হয়েছে। প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। যার কোনও জাত নেই সেই বজ্জাত, আর এরাই জাতের নামে জোচ্চুরি খেলে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ক্লিভেজ’ প্রদর্শনই আসল? রাখির ফ্যাশনে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ সেলিনা জেটলির বিরুদ্ধে
-
কাউন্সিলর নেই, অসহযোগিতা পঞ্চায়েতের! সচেতনতার অভাবে সমস্যা গৃহগণনায়
-
ক্রিকেটে নতুন শক্তির উত্থান! বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল নামিবিয়া
-
৫ বছর ধরে বৃদ্ধের অ্যাকাউন্টে বিধবা ভাতা! তদন্তে প্রশাসন
-
নেপালে ‘জলদানবে’র হাঁ-মুখের সামনেও অটুট ‘গ্রিন হাউস’, ভাইরাল অক্ষত বাড়ির ভিডিও



