রাজধানী উইন্ডহোকে খেলতে নেমেছিল নামিবিয়া। সেখানে ইতিহাস গড়ল তারা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফের চমকে দিল দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশ। গত বছর অক্টোবরে এই উইন্ডহোকেই প্রোটিয়াদের হারিয়েছিল নামিবিয়া। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু’টি টি-টোয়েন্টি জয় পেল ‘ঈগলস’।
NAMIBIA BEAT SOUTH AFRICA!
AdvertisementThey have their second win against South Africa in two T20Is! pic.twitter.com/47sn5fpMMC
— Cricinfo (@cricinfo) August 28, 2026
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া তোলে ১৬৩/৯। জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ৯ উইকেটে ১৪৫ রানে। নামিবিয়ার ইনিংসের ভিত গড়ে দেন লরেন স্টিনক্যাম্প ও জান ফ্রিলিঙ্ক। দুই ওপেনারের জুটিতে ওঠে ৮৪ রান। স্টিনক্যাম্পের সংগ্রহ ২৯ বলে ৪১ রান। ফ্রিলিঙ্ক ছিলেন আরও বিধ্বংসী। ৩৮ বলে ৬০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও দু’টি ছক্কা। একটা সময় মনে হচ্ছিল, নামিবিয়ার রান ২০০ ছোঁবে। ১৪ ওভারে ২ উইকেটে ১২৩ রান ছিল তাদের। প্রোটিয়া বোলারদের দৌলতে তা হয়নি। স্লগওভারে তাঁদের আঁটসাঁট বোলিংয়ে নামবিয়া শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪০ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন নেন ৩২ রানে ৩ উইকেট। অধিনায়ক বিজর্ন ফোর্টুইনের শিকার ১৭ রানে ২ উইকেট।
আরও পড়ুন:
রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের উপর চাপ বাড়াতে থাকেন নামিবিয়ার বোলাররা। রুবেন ট্রাম্পেলম্যান নেন ২৪ রানে ৩ উইকেট। তাঁর শিকার হন ডেওয়াল্ড ব্রেভিসও। জোনাথন স্মিথও নেন ৩ উইকেট। একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ব্রেভিস। ৫০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। ১৮তম ওভারে ব্রেভিস আউট হতেই যেন দেওয়াল লিখন পড়ে ফেলে প্রোটিয়ারা। শেষ দিকে ডুয়ান জানসেন ১৭ বলে অপরাজিত ২৫ রান করেও দলকে জয়ের কাছে পৌঁছতে পারেননি।
BROADCAST STATEMENT: NAMIBIA vs SOUTH AFRICA pic.twitter.com/BzE4pUgK2X
— Proteas Men (@ProteasMenCSA) August 28, 2026
তবে নামিবিয়ার জয়ের পাশাপাশি ম্যাচের সম্প্রচার বিভ্রাটও আলোচনায়। ছবির মান খারাপ হওয়ায় সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় সুপারস্পোর্ট। প্রোটিয়াজ মেন বিবৃতিতে জানায়, ‘ভেন্যু থেকে আসা ছবির মান অত্যন্ত খারাপ হওয়ায় আজকের টি-টোয়েন্টি ম্যাচের সম্প্রচার বন্ধ করতে হয়েছে।’ দর্শকদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে তারা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। উল্লেখ্য, এই ত্রিদেশীয় সিরিজের ছ’টি লিগ ম্যাচ এবং ফাইনালই হচ্ছে উইন্ডহোকে। ফলে সেখানকার পরিকাঠামো ও সম্প্রচার ব্যবস্থা নিয়েও নজর রয়েছে ক্রিকেটবিশ্বের। সেখানে মহাশক্তিধর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে নামিবিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?
-
কাশ্মীরি-বিহারি দ্বন্দ্ব বাঁধিয়ে বিতর্কে সময় রায়না! ওরির হুঁশিয়ারি, ‘এবার জেলে ঢুকলে আর বেরবি না’
-
নমাজ পড়তে বেরিয়ে অপহরণ? ডোমকলে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর
-
তারাপীঠে পুজো, প্রশাসনিক বৈঠক, একগুচ্ছ কর্মসূচিতে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী
-
যিশুকে সাক্ষী রেখে সলমন-অর্পিতার রাখি পালন, সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়ে চর্চায় ‘সেক্যুলার’ ভাইজান