Mamata Banerjee

‘আজ মধ্যরাত থেকে অপারেশন’, কীসের আশঙ্কা প্রকাশ করলেন মমতা?

ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৯:৫৪

options
link
‘আজ মধ্যরাত থেকে অপারেশন’, কীসের আশঙ্কা প্রকাশ করলেন মমতা?
ফাইল ছবি।

ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তবে তা সত্ত্বেও দলীয় কর্মী-সমর্থক ও প্রার্থীদের প্রচারে আরও জোর দেওয়ার কথা বললেন তিনি। 

Advertisement

মমতা বলেন, “ভোটের মেশিন খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং। স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে।”

মমতা বলেন, “ভোটের মেশিন খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং। স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। খবর আমরাও পাই। টিভিতে যদি দেখায় ওর জিতছে, মিথ্যে বলছে।” জয়ের বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ মমতা আরও বলেন, “আমরাই জিতব। কোনও ক্ষমতা নেই, আমাদের হারাবে। আমরাই জিতব।” এর আগেও একাধিকবার ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

Advertisement

বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলে মমতা বলেন, “অ্যাকাউন্ট নম্বর দিলে যেটুকু টাকা আছে তুলে নেবে। আর কালো টাকা ঢুকিয়ে দেবে। এরপর ইডি, সিবিআই পাঠিয়ে দেবে। বাইরে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না।”

বহিরাগতদের দিয়ে ভোট লুটের চক্রান্তের আশঙ্কাও করেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন ভোটপ্রচার মঞ্চ থেকে এ নিয়ে জনগণকে সতর্ক করেছেন। তাঁর অভিযোগ, ভোট কিনতে বিজেপি টাকা বিলি করছে। কাউকে অ্যাকাউন্ট নম্বর দিতেও বারণ করেন তিনি। মমতার কথায়, “অ্যাকাউন্ট নম্বর দিলে যেটুকু টাকা আছে তুলে নেবে। আর কালো টাকা ঢুকিয়ে দেবে। এরপর ইডি, সিবিআই পাঠিয়ে দেবে। বাইরে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না।” বলে রাখা ভালো, রবিবার মোট ৩টি জনসভা করেন মমতা। প্রায় প্রতিটি সভামঞ্চ থেকে ভোটারদের সতর্ক করেছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.