Minakshi Mukherjee

আর জি কর ভোটের অস্ত্র! অভয়ার মা ব্যালটের লড়াইয়ে নামতেই মীনাক্ষীর প্রশ্ন, ‘রাজনীতি কেন?’

মীনাক্ষী বলেন, "সেদিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল করে, না কি বিজেপি? না কি সেদিন লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধুই সিপিএম করবেন? আর জি করের ওই মেয়ে, আমাদের সবার মেয়ে।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৯:৫১

options
link
আর জি কর ভোটের অস্ত্র! অভয়ার মা ব্যালটের লড়াইয়ে নামতেই মীনাক্ষীর প্রশ্ন, ‘রাজনীতি কেন?’

অভয়ার সুবিচার চেয়ে আন্দোলন করেনি কেউ!  এই অভিযোগ তুলেই বিজেপির হয়ে ছাব্বিশে নির্বাচনী (West Bengal Assembly Election) লড়াইয়ে নামবেন বলে ঘোষণা করেছেন অভয়ার মা। এই অভিযোগের কথা শুনেই কার্যত ক্ষোভে ফুঁসে উঠলেন উত্তরপাড়ার বামপ্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তাঁর কথায়, “অভয়া কোন দল না দেখেই প্রথম থেকে পাশে ছিল সিপিএম। এভাবে কেন রাজনীতি করল?”

Advertisement

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিজেপির হয়ে লড়তে পারেন অভয়ার বাবা-মা। যদিও বরাবরই তাঁরা জানিয়েছেন, স্রেফ মেয়ের সুবিচার চান। রাজনীতিতে তাঁদের কোনও আগ্রহ নেই। কিন্তু বৃহস্পতিবার কার্যত ডিগবাজি খেয়ে উলটো মন্তব্য করলেন অভয়ার মা। বিজেপির হয়ে ভোটে লড়বেন তা স্বীকার করে নিয়েছেন তিনি। পাশপাশি দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেয়ের সুবিচার না পাওয়ার জন্য শাসকদল তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন। অভয়ার মা বলেন, “আমার মেয়ের জন্য বিচার চেয়ে কেউ আন্দোলন করেনি। নিজেদের নির্বাচনী স্বার্থকে সামনে রেখে আমাদের মেয়েকে ব্যবহার করেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভয়ার মা বলেন, “আমার মেয়ের জন্য বিচার চেয়ে কেউ আন্দোলন করেনি। নিজেদের নির্বাচনী স্বার্থকে সামনে রেখে তাঁদের মেয়েকে ব্যবহার করেছে।”

এই অভিযোগের পালটা দিলেন মীনাক্ষী। তিনি বলেন, “কেন করল রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকেছিলাম, সেদিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল করে, না কি বিজেপি? না কি সেদিন লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধুই সিপিএম করবেন? আর জি করের ওই মেয়ে, আমাদের সবার মেয়ে। ও ডাক্তার। পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার।” মীনাক্ষী (Minakshi Mukherjee) আরও বলেন, “ডাক্তার তৈরির কারখানায় যদি মহিলা ডাক্তারই নিরাপদ না থাকে, তার মানে পশ্চিমবঙ্গের কোনও মেয়ে নিরাপদ নয়। আমাদের লড়াইটা এখানে। কে কী রাজনীতি করবেন, সেটা তাঁর ব্যাপার। তৃণমূল যখন তথ্যপ্রমাণ লোপাট করেছে, দুর্নীতি, খুন, ধর্ষণ করেছে, সেই সময় বিজেপি-র মোহন ভাগবত এসে বলে গিয়েছেন এখানে, ‘মমতা যা করবেন, আমি সঙ্গে আছি’।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.