বাইক কেনার প্ল্যান? পছন্দের সংস্থা রয়্যাল এনফিল্ড? তাহলে ২ লাখের সামান্য বেশি খরচে কিনে ফেলুন Royal Enfield Gorkha Edition। ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে সম্প্রতি এই মডেলটি লঞ্চ করেছে সংস্থা। ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইট ও শো-রুমে শুরু হয়ে গিয়েছে বুকিং। কিন্তু কী কী বিশেষত্ব রয়েছে এই বাইকে?
Gorkha Edition-এর লুকেই রয়েছে চমক। এটি গোর্খা সবুজ। সাহসিকতা, শৃঙ্খলার প্রতীক Insignia- ব্যবহার করা হয়েছে বাইকের প্যানেলে। অর্থাৎ থাকছে খুকরির প্রতীক। প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৩৫-৪০ কিলোমিটার ছুটবে এই বাইক। শহর ও হাইওয়েতে ব্যবহারের জন্য টিউন করা সাসপেনশনও ব্যবহার করা হয়েছে এটিতে। বাইকটির ওজন কমবেশি ১৯৫ কেজি।
আরও পড়ুন:
রয়্যাল এনফিল্ড মানেই আভিজাত্য ও গাম্ভীর্য। অত্যাধুনিক নানা মডেলের বাইক বাজারে মিললেও রয়্যাল এনফিল্ডে মধ্যে এক অন্যরকম সৌন্দর্য রয়েছে, যা বরাবর বাইকপ্রেমীদের আকর্ষণ করে। আর নতুন বাজারে আসা Gorkha Edition-এর লুকেই রয়েছে চমক। এটি গোর্খা সবুজ রঙের। সাহসিকতা, শৃঙ্খলার প্রতীক Insignia- ব্যবহার করা হয়েছে বাইকের প্যানেলে। অর্থাৎ থাকছে খুকরির প্রতীক। যদিও ইঞ্জিনে বিশেষ বদল আনেনি সংস্থা। রয়েছে ৩৪৯ সিসির ingle Cylinder, Air-Cooled J Series ইঞ্জিন। থাকছে ৫ স্পিড গিয়ারবক্স। এছাড়াও টাইপ সি চার্জিং পোর্টও পেয়ে যাবেন এই বাইকে।

ভাবছেন তো মাইলেজ কত দেবে এই বাইক? সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৩৫-৪০ কিলোমিটার ছুটবে এই বাইক। শহর ও হাইওয়েতে ব্যবহারের জন্য টিউন করা সাসপেনশনও ব্যবহার করা হয়েছে এটিতে। ফলে রাস্তা খারাপ হলেও বাইক চালিয়ে মজা পাবেন। বাইকটির ওজন কমবেশি ১৯৫ কেজি। নিশ্চয়ই ভাবছেন দাম কত? এই বাইকের বাজার মূল্য ২ লক্ষ ১১ হাজার টাকা। তাহলে আর দেরি কেন? আজই বুক করে ফেলুন Royal Enfield Gorkha Edition।
সর্বশেষ খবর
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’
-
‘টাকা না পেলে আমার অফিসে যোগাযোগ করুন’, অন্নপূর্ণা-ক্ষোভ সামলাতে আসরে রচনা