কৃষ্ণনগর উত্তর কেন্দ্র নিয়ে দুশ্চিন্তায় ছিল বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষুব্ধ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিজেপির ভোট (West Bengal Assembly Election) ভাগ হওয়ার আশঙ্কা করেছিল গেরুয়া শিবির। এবার যেন ‘ঘাম দিয়ে জ্বর ছাড়ল’। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চঞ্চল। আজ, সোমবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়কেই সমর্থন করে ভোটের প্রচার হবে। সেই কথাও তিনি জানিয়েছেন। আরএসএস নেতারা তাঁর মন ভাঙিয়েছেন বলে খবর!
এই বিষয়ে আরও খবর
নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। বিজেপির তরফে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সেই নিয়েই বিজেপির মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা গিয়েছিল। প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির বিক্ষুব্ধ নেতা চঞ্চল বিশ্বাস নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই কেন্দ্রে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সেই নিয়ে শুরু হয়েছিল জোর গুঞ্জন। কারণ, নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালে বিজেপির একটা অংশের ভোট (West Bengal Assembly Election) তাঁর দিকে যাবে। বিজেপি ভোট ভাগ হবে। এমনই মনে করেছিল ওয়াকিবহাল। চঞ্চল বিশ্বাস যাতে প্রার্থীপদ প্রত্যাহার করেন, সেই বিষয়ে কথাও শুরু হয় বলে খবর। শেষপর্যন্ত আলোচনায় ফল মেলে, পরিস্থিতি বদল হয়। প্রার্থীপদ প্রত্যাহার করলেন তিনি। চঞ্চল বিশ্বাস জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কয়েকজন গুরুত্বপূর্ণ কার্যকর্তার সঙ্গে তাঁর কথা হয়। তাঁদের অনুরোধেই এই সিদ্ধান্ত। দলের স্বার্থকে আগে রেখে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের জন্য মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
আজ, সোমবার কৃষ্ণনগর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একজোট হয়ে লড়াইয়ের বার্তাও দেন। সমস্ত অভিমান ভুলে তিনি ও তাঁর অনুগামীরা দলীয় প্রার্থীর সমর্থনে জোরকদমে প্রচারে নামবেন। এই কথাও জানিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মায়ের মাসিক আয় দেড় লক্ষ, তবু সন্তানের ভরণপোষণের খরচ বাবার! বড় রায় সুপ্রিম কোর্টের
-
বাংলাদেশে ফের দাপট ‘তৌহিদি জনতা’র! বিখ্যাত নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি কট্টরপন্থীদের
-
তিন বছর গা-ঢাকা, মাদক পাচার মামলায় পুলিশের জালে ভারতীয় কুস্তিগির
-
সরল প্রশাসক, এবার কলেজের গর্ভনিং বডিতে বিধায়ক-সাংসদরা, জারি বিজ্ঞপ্তি
-
ফের অন্তঃসত্ত্বা বউদি করিনা! সইফের পঞ্চমবার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন বোন সাবা



