Rajeev Kumar

ভোটগণনার দায়িত্বে এবার রাজীব কুমার, বারাকপুর-দমদমের কাউন্টিং অবজার্ভার প্রাক্তন ডিজি

রাজীব কুমারকে ভোটগণনার পর্যবেক্ষকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। দমদম-বারাকপুরের সাংগাঠনিক জেলার কাউন্টিং অবজারভার করা হল রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৯:৩৬

options
link
ভোটগণনার দায়িত্বে এবার রাজীব কুমার, বারাকপুর-দমদমের কাউন্টিং অবজার্ভার প্রাক্তন ডিজি
দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার কাউন্টিং অবজার্ভার রাজীব কুমার।

রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এবার তাঁর কাঁধেই বর্তাল নতুন দায়িত্ব। বিধানসভা নির্বাচনের গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল তাঁকে। দমদম-বারাকপুরের সাংগাঠনিক জেলার কাউন্টিং অবজার্ভার হলেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। ওই সাংগঠনিক জেলায় গণনা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে দেওয়া হয়েছে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা সৌগত রায় ও পার্থ ভৌমিককেও।

Advertisement

শুধু দমদম-বারাকপুর নয়, রাজ্যজুড়েই তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষকের তালিকা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছেন মমতা-অভিষেক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকেই উঠে এসেছে সাংগঠনিক জেলাভিত্তিক পর্যবেক্ষকের নিয়োগ তালিকা। সূত্রের খবর, সেখানেই রাজীব কুমারকে (Rajeev Kumar) দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা পৃথকভাবে উল্লেখ করেছেন অভিষেক। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব কুমারকে। এবারও বিধানসভা ভোটের গণনায় দায়িত্ব দেওয়া হল তৃণমূলে নবনিযুক্ত রাজ্যসভার সাংসদকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবসর নিয়েছিলেন রাজীব কুমার। এক মাস কাটার আগেই, ২৭ ফেব্রুয়ারি প্রাক্তন ডিজি রাজীবকে রাজ্যসভায় পাঠানোর কথা ঘোষণা করেছিল তৃণমূল। এপ্রিলের ৭ তারিখ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা। এবার তাঁর কাঁধেই দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দিল দল।

Advertisement

শনিবারের বৈঠকে মূলত গণনার দিন তৃণমূলের রণকৌশল কী হবে, সেই প্রসঙ্গেই পুঙ্খানুপুঙ্খ বার্তা দেওয়া হয়েছে। বুথফেরত সমীক্ষা যাতে কোনওভাবেই কর্মীদের মনোবল ভাঙতে না পারে, সেবিষয়েও সতর্ক করা হয়েছে বৈঠক থেকেই। তৃণমূল সূত্রে খবর, ২০২১ ও ২০২৪ সালের এক্সিট পোলের কথা স্মরণ করিয়ে কর্মীদের উদ্দেশে
বার্তা দেন মমতা-অভিষেক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.