Pabitra Kar

হুমকি-ছিনতাইয়ের অভিযোগে এফআইআর, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের পবিত্র

গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৪:০৫

options
link
হুমকি-ছিনতাইয়ের অভিযোগে এফআইআর, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের পবিত্র
কলকাতা হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর

হুমকি-ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পবিত্র কর (Pabitra Kar)। শুক্রবার এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। পাশাপাশি, রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে।

আবেদনকারীর আইনজীবী জানান, গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে। বুদ্ধদেবের অভিযোগ, গত ৬ এপ্রিল নিজের বাড়ির কাছেই বসেছিলেন তিনি। সেই সময় ওই এলাকা দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এ-ও অভিযোগ, বুদ্ধদেবের কাছ থেকে ৩৭০০ টাকা ছিনতাই করা হয়। ঘটনায় নন্দীগ্রাম থানায় পবিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

Advertisement

বলে রাখা ভালো, রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) হটস্পট নন্দীগ্রাম। এবার সেখানে ভূমিপুত্র পবিত্র কর বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যতটা রাজনৈতিক জমি, পবিত্র করের তার তুলনায় খুব একটা কম নয়। তিনি বরাবর শুভেন্দুর সুহৃদ হিসেবে পরিচিত। একুশের ভোটে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্রবাবু। কিন্তু বছর খানেক পর মোহভঙ্গ হয়। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান তিনি। দু’জনের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের মাত্র কয়েকঘণ্টা আগে গত ১৭ মার্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এবার নন্দীগ্রামে একেবারে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার পথে হাঁটল শাসক শিবির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.