West Bengal Assembly Election

‘ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই’, আউশগ্রামের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক অশীতিপর ‘২ টাকার মাস্টার’

রামনগর হাইস্কুলের শিক্ষকতা করতেন সুজিতবাবু। এলাকার পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চালু করেন ‘সদাই ফকিরের পাঠশালা’।

Advertisement
অর্ক দে
অর্ক দে

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৪:৫০

options
link
‘ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই’, আউশগ্রামের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক অশীতিপর ‘২ টাকার মাস্টার’
পুরুলিয়ার বৈঠকে অনুপস্থিত বহু তৃণমূল নেতা। ফাইল ছবি

‘পদ্মশ্রীপ্রাপ্ত’ অশীতিপর ‘সদাই ফকির’ প্রস্তাবক হলেন তৃণমূল প্রার্থীর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ‘২ টাকার মাস্টার’-এর আশীর্বাদ নিয়ে বুধবার মনোনয়ন জমা দিলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। শ্যামাপ্রসন্নর প্রস্তাবক হিসাবে সই করলেন সুজিত চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ঠিকভাবে হাঁটতে পারেন না। তবুও আউশগ্রামের রামনগর গ্রাম থেকে বর্ধমানে এসেছিলেন সুজিতবাবু।

Advertisement

প্রার্থীর সঙ্গে বর্ধমানে মিছিলে অবশ্য হাঁটতে পারেননি ‘২ টাকার মাস্টার’। একেবারে মনোনয়ন কেন্দ্রের ভিতরে চলে যান। প্রার্থীর প্রস্তাবক হিসাবে সই করে আবার বেরিয়ে আসেন। সঙ্গে গ্রামেরই একজন তাঁকে ধরে ধরে নিয়ে এসেছিলেন। রামনগর হাইস্কুলের শিক্ষকতা করতেন সুজিতবাবু। এলাকার পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে চালু করেন ‘সদাই ফকিরের পাঠশালা’। সেখানে বছরে মাত্র ১ টাকার ‘গুরুদক্ষিণা’ নিয়ে পড়াতেন সুজিতবাবু। পরে সেই দক্ষিণা বাড়িয়ে বছরে ২ টাকা করা হয়। সেই থেকে ২ টাকার মাস্টার নামে পরিচিতি পান।

Advertisement

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। সমাজের এই বিশিষ্ট শিক্ষক এবার তৃণমূল প্রার্থীর পাশে। এদিন প্রস্তাবক হয়ে সই করে বেরিয়ে সুজিতবাবু বলেন, ‘‘পার্টির সবাই প্রস্তাবক হতে বলল। রাজি হয়ে যাই। তবে আমি কোনও দিন সরাসরি রাজনীতি করিনি। আমার গরিব পরিবারের ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারি সেই চেষ্টাই করি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.