West Bengal Elections 2026

দাগি তালিকায় নামই নেই কুখ্যাত সোনা পাপ্পুর! কসবা থানার ওসিকে সাসপেন্ড করল কমিশন

নির্বাচনের আগে সব থানার কাছে এলাকার দাগি তালিকা চায় জাতীয় নির্বাচন কমিশন। কসবা থানার কাছেও সেই তালিকা চায় কমিশন। তালিকা পাঠিয়ে দেন থানার অফিসার ইনচার্জ বিশ্বনাথ দেবনাথ। কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই তালিকায় নাম নেই কুখ্যাত সোনা পাপ্পুর।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৯:৩১

options
link
দাগি তালিকায় নামই নেই কুখ্যাত সোনা পাপ্পুর! কসবা থানার ওসিকে সাসপেন্ড করল কমিশন

সাসপেন্ড কসবা থানার ওসি বিশ্বনাথ দেবনাথ। নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। কারণ হিসাবে জানা যাচ্ছে, এলাকায় দাগিদের তালিকায় সোনা পাপ্পুর নাম দেননি তিনি। সেই কারণেই সাসপেন্ড করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কমিশনের কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

Advertisement

নির্বাচনের (West Bengal Elections 2026) আগে সব থানার কাছে এলাকার দাগিদের তালিকা চায় জাতীয় নির্বাচন কমিশন। দাগি তালিকা বলতে বোঝায়, এলাকার দুষ্কৃতীতের তালিকা। কসবা থানার কাছেও সেই তালিকা চায় কমিশন। তালিকা পাঠিয়ে দেন থানার অফিসার ইনচার্জ বিশ্বনাথ দেবনাথ। কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই তালিকায় নাম নেই কুখ্যাত সোনা পাপ্পুর। তারপরই শনিবার থানায় যান কমিশনের আধিকারিকরা। কথা বলা হয় ওসির সঙ্গে। জানা গিয়েছে, সন্তোষজনক উত্তর দিতে পারেননি বিশ্বনাথবাবু। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কসবা, তোপসিয়া এলাকায় ‘ত্রাস’ হয়ে ওঠেন এই সোনা পাপ্পু। এর মধ্যেই ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলের নামে যে সংঘর্ষ হয়েছিল, তাতেই এই পাপ্পুর নাম সামনে আসে। শুধু তাই নয়, পরে ২০১৭ তে একটি খুনের মামলাতেও তাঁর নাম জড়ায়। একটি পৃথক এফআইআরে নাম ছিল তাঁর। এছাড়াও একাধিক মামলা রয়েছে ‘ফেরার’ সোনা পাপ্পুর বিরুদ্ধে। তার নামই দাগি রাখেননি ওসি!

উল্লেখ্য, সম্প্রতি সোনা পাপ্পুর ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গোলপার্কের কাঁকুলিয়া রোডের গুলি ও বোমা চলার ঘটনায় পুলিশ খুঁজছে তাকে। সে কসবার, তোপসিয়া এলাকার বাসিন্দা। এলাকার মানুষের কাছে পাপ্পু নামেই পরিচিত ছিল বিশ্বজিৎ। জানা যায়, পরিবারের দীর্ঘদিনের সোনার ব্যবসা ও দোকান রয়েছে। স্থানীয়দের কথায়, মাঝে মধ্যেই সেই দোকানেও দেখা যেত পাপ্পুকে। আর সেখান থেকেই ধীরে ধীরে অপরাধের জগতে নিজের সাম্রাজ্য বিস্তার!

Advertisement

শুধু তাই নয়, কসবা, তোপসিয়া এলাকায় ‘ত্রাস’ হয়ে ওঠেন এই সোনা পাপ্পু। এর মধ্যেই ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলের নামে যে সংঘর্ষ হয়েছিল, তাতেই এই পাপ্পুর নাম সামনে আসে। শুধু তাই নয়, পরে ২০১৭ সালে একটি খুনের মামলাতেও তার নাম জড়ায়। একটি পৃথক এফআইআরে নাম ছিল তার। এছাড়াও একাধিক মামলা রয়েছে ‘ফেরার’ সোনা পাপ্পুর বিরুদ্ধে। অভিযোগ, তার নামই দাগি তালিকায় রাখেননি ওসি!

এদিকে ভোটের মুখে কলকাতা পুলিশের নিচু তলায় বড়সড় রদবদল করা হয়েছে। বেশ কিছু থানার ওসিদের বদলি করেছে কমিশন। পার্ক স্ট্রিট থানার দায়িত্বে ছিলেন হীরক দলপতি। তাঁকে গোয়েন্দা দপ্তরে বদলি করা হয়েছে। পার্ক স্ট্রিট থানার নতুন ওসি করা হল লালবাজারের গোয়েন্দা বিভাগের নীলকান্ত রায়কে। শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজকুমার মিশ্রকে গড়িয়াহাট থানায় আনা হয়েছে। অন্যদিকে বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহকে। এসটিএফ থেকে মনোজ দত্তকে ফিরিয়ে চেতলা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.