চিনের হুনান প্রদেশে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জখম ৬১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ধ্বংসস্তূপে আরও শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আচমকাই ওই কারখানায় আগুন লাগে দু’টি ইউনিট থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। কিছুক্ষণের মধ্যেই চারপাশ ঢেকে যায় পুরু কালো ধোঁয়ায়। দ্রুত ঘটনাস্থলে আসে দমকের পাঁচটি দল। সব মিলিয়ে শ’পাঁচেক দমকল কর্মী, উদ্ধারকারী, চিকিৎসা কর্মী ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গিয়েছে। বহু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
چین کے صوبہ ہنان کے شہر چانگشا میں آتش بازی بنانے والی فیکٹری میں دھماکہ، 21 افراد ہلاک https://t.co/uYoLx4SHWx pic.twitter.com/gdQId3TO9C
Advertisement— العربیہ اردو (@AlArabiya_Ur) May 5, 2026
কেন ঘটল বিস্ফোরণ? এখনও তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দাহ্য রাসায়নিক পদার্থ রাখা নিয়ে সমস্যা কিংবা কোনও রকম নিরাপত্তা বিধি লঙ্ঘনেই আচমকা বিস্ফোরণ ঘটে গিয়েছে। প্রশাসনের তরফে চেষ্টা করা হচ্ছে, কীভাবে বিস্ফোরণ ঘটল তার যথার্থ কারণ খুঁজে বের করতে। কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করেও মূল বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। আতসবাজি নির্মাণে সারা বিশ্বের অন্যতম প্রধান দেশ চিন। এবার সেখানেই চিনের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘিরে ছড়াল চাঞ্চল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ