Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
London

দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা, চলন্ত গাড়ি থেকে গুলিবৃষ্টি, গুলিবিদ্ধ এক প্রবীণ-সহ ৪

দক্ষিণ লন্ডনের ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে হামলা চালাল বন্দুকবাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৫:৫০

options
link
দক্ষিণ লন্ডনে বন্দুকবাজের হামলা, চলন্ত গাড়ি থেকে গুলিবৃষ্টি, গুলিবিদ্ধ এক প্রবীণ-সহ ৪ zoom

দক্ষিণ লন্ডনের ব্রিক্সটোনে চলন্ত গাড়ি থেকে বন্দুকবাজের হামলা। গাড়ির জনলা থেকে বন্দুক উঁচিয়ে আততায়ী নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় এক প্রবীণ নাগিরক-সহ চার জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জনিয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন ২১, ২৫, ৪৭ এবং ৭০ বছর বয়সি ব্যক্তিরা। এদের মধ্য ২৫ বয়সি যুবকের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আহত হলেও প্রাণের আশঙ্কা নেই। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হবে। কে বা কারা কেন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেট্রোপলিটন পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। জরুরি ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির খোঁজে কাজ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। এইসঙ্গে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে বন্দুকবাজের হামলা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের দাবি, এর জন্য দায়ি ভোগবাদী আধুনিক জীবনের চূড়ান্ত মানসিক অস্থিরতা। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ঢালাও লাইসেন্স। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.