Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
BJP

বঙ্গের পরিবর্তন নজর কাড়ল বিশ্বের! বিদেশি সংবাদমাধ্যমেও উড়ল বিজেপির বাংলা জয়ের নিশান

শুধু বাংলা নয়, প্রথমবার নির্বাচনী লড়াইয়ে এসে তামিলনাড়ুর থলপতি বিজয়ের দল টিভিকের সাফল্যও নজর কেড়ে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:৫৪

options
link
বঙ্গের পরিবর্তন নজর কাড়ল বিশ্বের! বিদেশি সংবাদমাধ্যমেও উড়ল বিজেপির বাংলা জয়ের নিশান zoom
বঙ্গ জয়ের পর মোদি।
Advertisement

লন্ডন থেকে নিউইয়র্ক, পাকিস্তান থেকে ঢাকা। বিজেপির (BJP) বঙ্গ জয় নজর কেড়ে নিল বিশ্বের নামজাদা সংবাদমাধ্যমগুলির। বিবিসি, দ্য গার্ডিয়ান-এর শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যম বাংলায় বিজেপির জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের এক বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছে। শুধু বাংলা নয়, প্রথমবার নির্বাচনী লড়াইয়ে এসে তামিলনাড়ুর থলপতি বিজয়ের দল টিভিকের সাফল্যও নজর কেড়ে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির।

সোমবার বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় ২০০-র বেশি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। তাদের প্রাপ্ত আসন ২০৬। অন্যদিকে রাজ্যের ১৫ বছরের শাসকদল তৃণমূল পেয়েছে মাত্র ৮১ আসন কংগ্রেস, বামফ্রন্ট পেয়েছে ২টি করে আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে রাজ্যে প্রথমবার পদ্ম ফোটানো নিশ্চিতভাবে বিজেপির বিরাট সাফল্য। এই ঘটনায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তরফে লেখা হয়েছে, ‘ভারতের পূর্বে বিজেপির এই জয় মোদির ১২ বছরের শাসনকালের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।’ পাশাপাশি তৃণমূল প্রসঙ্গে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হার শুধু তিনবারের নেতৃত্বের পরাজয় নয়, বরং পূর্বভারতে তৃণমূল নামের দলটির সমাপ্তি।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হার শুধু তিনবারের নেতৃত্বের পরাজয় নয়, বরং পূর্বভারতে তৃণমূল নামের দলটির সমাপ্তি।’

দ্য গার্ডিয়ান বাংলার ফলাফল প্রসঙ্গে লিখেছেন, এই রাজ্যটি একসময় ভারতের বিরোধী দলের বিরল শক্ত ঘাঁটি ছিল। বিজেপির সাফল্যের মাঝে এই দল এতদিন ছিল অপ্রতিদ্বন্দ্বী। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফলাফল তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। ইতিমধ্যেই ভারতে দুর্বল হয়ে পড়া বিরোধী দলের জন্য এই ফল মনোবল ভেঙে দেওয়ার মতো। নিউইয়র্ক টাইমস লিখেছে, মোদির হিন্দু জাতীয়তাবাদীরা ভারতে বিরোধী দলের এক দুর্জয় ঘাঁটি জয় করেছে। পাশাপাশি তামিলনাড়ু নির্বাচন প্রসঙ্গে লেখা হয়েছে, ‘দিনের অন্যতম বড় চমক তামিলনাড়ু। এখানে রাজনীতিতে নতুন পা রাখা অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখরের দল সে রাজ্যের প্রতিষ্ঠিত দুটি দলের চেয়ে ভালো ফল করেছে।’

পাক সংবাদমাধ্যম ডন লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী দল বিরোধী নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে বিপুল জ্য পেয়েছে। এতদিন এই রাজ্য মোদির অন্যতম প্রধান প্রতিপক্ষের ঘাঁটি ছিল। বাংলাদেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো লিখেছে, “পশ্চিমবঙ্গে বিজেপির জয়: ‘প্রতিশোধ নয়, পরিবর্তনের’ ডাক প্রধানমন্ত্রী মোদির”।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.