মঙ্গলবার রাত ৮টার পর ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে ভয়ংকর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতি মোকাবিলায় ইরানের এক বাদ্যযন্ত্র শিল্পী আলি ঘামসারি বাজনা বাজালেন দামাভান্দ পাওয়ার প্লান্টের সামনে! ট্রাম্পের হুমকির তালিকায় থাকা প্লান্টটির সামনে এই অসামান্য প্রতিরোধ ঘিরে শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন:
পারস্যের বাদ্যযন্ত্র তার বাজিয়ে ইরানে প্রভূত খ্যাতি অর্জন করেছেন ঘামসারি। সেই সুরকেই এবার তাঁর প্রতিবাদের ভাষা করে তুললেন ওই সঙ্গীতশিল্পী। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি বর্তমানে দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্রে রয়েছি। একটা কথা না বলে পারছি না, ইচ্ছা হচ্ছে, আপনারাও যদি এখন আমার সঙ্গে এখানে থাকতে! কারণ এটাই সেই স্থান, যা আক্রমণের হুমকির মুখে রয়েছে! যদিও আমি আশা করি, এমনটা কখনওই ঘটবে না। আমি প্রত্যাশা করি, আমার ‘তার’-এর সুর শান্তির বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।” এহেন অভিনব প্রতীকী প্রতিবাদে মুগ্ধ সুরপ্রেমী মানুষেরা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। সেই গন্ধের মধ্যেই সুর ও শিল্পকে এভাবে হাতিয়ার করে তোলার ভিডিও তাই ভাইরাল হতে সময় নেয়নি।
ইরানের এক বাদ্যযন্ত্র শিল্পী আলি ঘামসারি বাজনা বাজালেন দামাভান্দ পাওয়ার প্লান্টের সামনে! ট্রাম্পের হুমকির তালিকায় থাকা প্লান্টটির সামনে এই অসামান্য প্রতিরোধ ঘিরে শুরু হয়েছে চর্চা।
View this post on InstagramAdvertisement
এদিকে মার্কিন আগ্রাসনকে রুখে দিতে ইরানের ক্রীড়া মন্ত্রকের তরফে বিশেষ আবেদন জানানো হয়েছে দেশের সমস্ত যুবসম্প্রদায়ের কাছে। ক্রীড়ামন্ত্রী বলেন, এই মানব বন্ধন তৈরির প্রস্তাব দেশের যুবসম্প্রদায়ের কাছ থেকেই এসেছে। তিনি বলেন, ‘‘ইরানের সকল যুবক, শিক্ষার্থী ও শিল্পীদের এক হয়ে এই লড়াইয়ে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই প্রতীকী বিক্ষোভ আমেরিকাকে দেখিয়ে দেবে, কারও আগ্রাসনের কাছে মাথা নত না করে আমাদের দেশের তরুণরা তাঁদের সম্পদ রক্ষা ও দেশবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর।’’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার