পপ তারকার কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ১৯

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হানায় ত্রস্ত্র ইউরোপ। প্যারিস, ব্রাসেলসের পর এবার সন্ত্রাস থাবা বসালো ম্যাঞ্চেস্টারে। মঙ্গলবার সেখানে একটি পপ কনসার্ট চলাকালীন ঘটে জঙ্গি হামলা। ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।Advertisement আমেরিকার তারকা শিল্পী এরিয়ানা গ্রান্দের কনসার্টকেই টার্গেট করেছিল জঙ্গিরা। যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে অন্তত একুশ হাজার দর্শক সমাগমের ব্যবস্থা ছিল। … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/world/at-least-19-dead-in-a-terror-attack-at-ariana-grandes-concert-in-manchester/pid/63369/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পপ তারকার কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ১৯"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৭, ০৮:৩১

options
link
পপ তারকার কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত অন্তত ১৯

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হানায় ত্রস্ত্র ইউরোপ। প্যারিস, ব্রাসেলসের পর এবার সন্ত্রাস থাবা বসালো ম্যাঞ্চেস্টারে। মঙ্গলবার সেখানে একটি পপ কনসার্ট চলাকালীন ঘটে জঙ্গি হামলা। ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আমেরিকার তারকা শিল্পী এরিয়ানা গ্রান্দের কনসার্টকেই টার্গেট করেছিল জঙ্গিরা। যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে অন্তত একুশ হাজার দর্শক সমাগমের ব্যবস্থা ছিল। পপ তারকার অনুষ্ঠানে অল্পবয়সিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের একেবারে শেষ দিকে হঠাৎই বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই আওয়াজের আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করে দেন দর্শকরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স এবং বোমা ডিসপোজাল স্কোয়াড। ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কনসার্টে উপস্থিত দর্শকদের আশ্রয় দেন স্থানীয় বাসিন্দারাই।

Advertisement

Armed police gather at Manchester Arena after reports of an explosion at the venue during an Ariana Grande gig in Manchester, England Monday, May 22, 2017. Several people have died following reports of an explosion Monday night at an Ariana Grande concert in northern England, police said. A representative said the singer was not injured. (Peter Byrne/PA via AP)

Advertisement

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী জঙ্গি হানায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও এই ঘটনাকে ‘ভয়ঙ্কর জঙ্গি হামলা’ বলে ব্যক্ত করেছেন। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় স্তব্ধ এবং আতঙ্কিত গায়িকা এরিয়ানাও। টুইট করেছেন, “এমন হামলায় ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছি।” অভিনেত্রী ইসাবেলও কনসার্টে হাজির ছিলেন। বলছেন, “বিস্ফোরণের শব্দ শোনা মাত্র সকলেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করতে থাকে। গোটা করিডোরে ভিড় জমে যায়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিস্ফোরণের ফলে সকলের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।” ইংল্যান্ডে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন হামলায় চিন্তিত গোটা বিশ্ব। দুদিন পরই লন্ডন উড়ে যাওয়ার কথা বিরাটবাহিনীদের। এদিন ঘটনার তীব্র নিন্দা করেেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

সোমবার স্থানীয় সময় পৌনে দশটা নাগাদ কনসার্টের কাছে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানান এক প্রত্যক্ষদর্শী। তাতে এক মহিলা আহতও হয়েছিলেন। কিন্তু তখনও বোঝা যায়নি, আরও ভয়াবহ কিছু অপেক্ষা করে আছে। গোটা ঘটনার পিছনে জঙ্গি যোগই রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[স্বামী ওমের ধোলাইয়ে ইচ্ছে পূরণ মিকা সিংয়ের]

[কান আসলে চলচ্চিত্র উৎসব নাকি ফ্যাশন শো, প্রশ্ন নেটদুনিয়ায়]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.