Dubai

দুবাইয়ে বিকিনি-সুন্দরীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

ইমরানের এহেন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, আদৌ কি তিনি ওই যুবতীদের অনুমতি নিয়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন? তবে ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:০৯

options
link
দুবাইয়ে বিকিনি-সুন্দরীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
বিকিনি পরিহিতা বিদেশিনীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি বাংলাদেশি যুবকের। ছবি: সমাজমাধ্যম।

দুবাইয়ের (Dubai) সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা বিদেশিনীদের স্নানদৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করতেই বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই তাঁর গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমরান হোসেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুবাইয়ের সমুদ্র সৈকত ধরে তিনি হাঁটছেন। এরপর ইমরান সমুদ্রে স্নান করতে নামেন। সেখানে একাধিক বিকিনি পরিহিতা বিদেশিনীকে স্নান করতে দেখা যায়। তাঁদের স্নানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন যুবক। এক পর্যায়ে তিনি এক বিদেশিনীদের একদম কাছে চলে আসেন। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ইমরান ওই যুবতীর শরীর স্পর্শ করেন। এরপরই অপ্রস্তুত হয়ে পড়েন ওই যুবতী। দ্রুত তিনি সরে যান। গোটা ভিডিওটি নিজেই রেকর্ড করেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটার। এরপর সেটি সমাজমাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sozoo Today (@sozoo.today)

Advertisement

ইমরানের এহেন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, আদৌ কি তিনি ওই যুবতীদের অনুমতি নিয়ে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন? তবে ভিডিওটি ঠিক কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। সংযুক্ত আরব আমিরশাহীর আইন অনুযায়ী, অনুমতি ছাড়া ছবি বা ভিডিও তোলা এবং তা শেয়ার করার কড়া শাস্তি রয়েছে। ভিডিওটির প্রতিক্রিয়ায় বহু নেটিজেন দুবাই পুলিশকে ট্যাগও করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.