Canada

কানাডায় ভারতীয় যুবককে গুলি করে খুন! কারণ ঘিরে ধোঁয়াশা, কেন্দ্রের দ্বারস্থ পরিবার

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি কর্নাটকের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বাস করতেন কানাডাতে। অভিযোগ, গত শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি শপিং মলের পার্কিং লটে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আততায়ীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ২০:০২

options
link
কানাডায় ভারতীয় যুবককে গুলি করে খুন! কারণ ঘিরে ধোঁয়াশা, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
চন্দন কুমার রাজা নন্দকুমার। ছবি: সংগৃহীত।

কানাডায় এক ভারতীয় যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু কী কারণে তাঁর উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের দেহ ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে পরিবার।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি কর্নাটকের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বাস করতেন কানাডাতে। অভিযোগ, গত শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি শপিং মলের পার্কিং লটে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের বাবা নন্দন কুমার জানিয়েছেন, কানাডার এক পুলিশ আধিকারিক তাঁকে ফোন করে ছেলের মৃত্যুর ঘটনাটি জানান। নন্দন বলেন, “আমি ছেলেকে ফিরে আসার জন্য বহু বার অনুরোধ করেছিলাম। কিন্তু সে আসতে রাজি ছিল না। বিদেশে থাকতেই সে পছন্দ করত। আগামী এপ্রিলে তাঁর আসার কথা ছিল।” পরিবার সূত্রে খবর, চন্দনের দেহ ফেরাতে ইতিমধ্যেই তারা কেন্দ্রের দ্বারস্থ হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.