যতদিন যাচ্ছে, যুদ্ধের পরিভাষা ততই বদলে যাচ্ছে। যুদ্ধের ময়দানে এবার ‘রোবট’ বা ‘যন্ত্রমানব’দের নামানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে চিন (Chaina)। এতদিন পর্যন্ত যারা নাচ কিংবা খেলার মঞ্চ কাঁপাত, তারাই এখন শত্রুর চোখে চোখ রেখে লড়াই করবে।
আরও পড়ুন:
গত মাসে চিনে ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চ মাতিয়েছে মানুষের মতো দেখতে রোবট, যা ‘হিউম্যানয়েড রোবট’ নামেও পরিচিত। কোনও কোনও ‘যন্ত্রমানব’ বক্সিং করেছে, কেউ নেচেছে আবার কেউ কিংবদন্তি উসাইন বোল্টের চেয়েও দ্রুত গতিতে দৌড়েছে। ‘হিউম্যানয়েড রোবট’-এর এহেন কেরামতিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরাও। অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এর কয়েকদিন পরই তৎপর হয় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পিএলএ-র নিজস্ব সংবাদপত্রে গবেষকদের বিশেষ বার্তা দেওয়া হয়। এই অত্যাধুনিক প্রযুক্তিকে দ্রুত সামরিক প্রশিক্ষণের জন্য প্রস্তুত করার আহ্বান জানায় লাল ফৌজ। তাদের লক্ষ্য ‘রোবট’কে মানুষের থেকেও শক্তিশালী ‘যোদ্ধা’ তৈরি করা।
আসলে চিনের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু বছর ধরেই ‘যন্ত্রমানব’-এর গুরুত্ব বাড়ছে। যুদ্ধে ‘রোবট’দের নামানোর পরিকল্পনা করছে বেজিং। প্রতিরক্ষা বা অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলি ইতিমধ্যেই তা নিয়ে জোরদার গবেষণা শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে রক্তমাংসের জওয়ানদের সঙ্গে কীভাবে পাল্লা দিয়ে লড়াই করে শত্রুর ঘুম ওড়াতে পারে, তা নিয়েও চলছে গবেষণা। গত একবছর ধরে চিনের সেই উদ্যোগে গতি এসেছে। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে যত হিউম্যানয়েড রোবট সরবরাহ করা হয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই নির্মাণ করেছে চিনা সংস্থাগুলি। ফলে ‘রোবট’ শিল্পে বিশেষ দক্ষতা অর্জন করেছে ‘ড্রাগন’। এর ফলে বিশেষ সুবিধা হয়েছে চিনের সেনাবাহিনীরও।
যুদ্ধের ময়দানে কীভাবে কাজ করবে ‘রোবট’গুলি? সূত্রের খবর, শত্রুর ডেরায় গিয়ে বিভিন্ন খুঁটিনাঁটি তথ্য সংগ্রহ, অনুসন্ধান, সামরিক সরঞ্জাম, খাদ্য বহনের কাজে ‘রোবট’কে ব্যবহারের কথা ভাবা হচ্ছে। শুধু তাই নয়, মানুষের জন্য ঝুঁকিপূর্ণ অভিযানগুলিতে কীভাবে রোবটকে পাঠানো যায়, তা নিয়েও চিন্তা ভাবনা চলছে। মনে করা হচ্ছে, এধরনের কাজে সবচেয়ে উপযোগী হয়ে উঠতে পারে ‘হিউম্যানয়েড রোবট’। কারণ, মানুষের মতোই তাদের দুই হাত-দুই পা রয়েছে। চিনা গবেষকদের অনুমান, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই এই ধরনের প্রযুক্তি বাস্তবে প্রয়োগের পর্যায়ে পৌঁছে যেতে পারে।
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার