Elon Musk

চিন সফরে মাস্কের উপরে নজরদারি, পরিচারিকার ছদ্মবেশে চিনা সেনা অফিসার!

ট্রাম্পের সঙ্গে চিন সফরে ছিলেন এলন মাস্ক এবং জেনসেন হুয়াংয়ের মতো ধনকুবের পুঁজিপতিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ২০:৩৯

options
link
চিন সফরে মাস্কের উপরে নজরদারি, পরিচারিকার ছদ্মবেশে চিনা সেনা অফিসার!
চিনা ব্লগারের দাবি ঘিরে শোরগোল।

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার চিনে সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরসঙ্গী ছিলেন ধনকুবের এলন মাস্ক। এবার সেই সফর নিয়ে বিস্ফোরক দাবি করলেন, এক চিনা ব্লগার জেনিফার জেং। তাঁর দাবি, মাস্কের উপরে নজরদারি চালাতে জিনপিং প্রশাসন এক সেনা অফিসারকে নিয়োগ করেছিলেন!

Advertisement

জেং একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে লাল পোশাক পরিহিত এক মহিলাকে যিনি পরিচারিকার দায়িত্বে। জেং বলছেন, ওই মহিলা আসলে সেনা অফিসার মেজর চেং চেং। এমনকী, ওই পোশাকের আড়ালে রয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি তেমনই। এখনও পর্যন্ত চিনের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু বিতর্ক ঘনিয়েছে।

Advertisement

ট্রাম্পের সঙ্গে চিন সফরে ছিলেন এলন মাস্ক এবং জেনসেন হুয়াংয়ের মতো ধনকুবের পুঁজিপতি। বেজিং বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সঙ্গে ছিলেন চিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, আমেরিকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শি ফেং এবং চিনের নির্বাহী উপ-বিদেশমন্ত্রী মা ঝাওশু।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.