পর্বতারোহী মাত্রই স্বপ্ন দেখেন একদিন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করবেন। শরীর ও মনের শক্তির চরম পরীক্ষা দিয়ে সেই স্বপ্নকে সফল করে ফেলেছিলেন দুই ভারতীয় পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে। কিন্তু শৃঙ্গ জয়ের পর নামার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁদের। অরুণ ও সন্দীপের মৃত্যু নিশ্চিত করেছেন নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারি।
ঋষি জানিয়েছেন, নেমে আসার সময় দুই পর্বতারোহী ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, “তাঁদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন শেরপারা। এর পরেও বাঁচানো সম্ভব হয়নি।” যোগ করেন, “অরুণ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টা নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অবতরণের সময়ে হিলারি স্টেপের কাছে অসুস্থ হয়ে পড়েন তিনি। গাইডরা তাঁকে নামিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়।” মৃত্যু হয়েছে আরেক পর্বতারোহী সন্দীপ আরেরও।
নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে এভারেস্ট অভিযানে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে মৃত্যু হয়েছিল ৩ নেপালি পর্বতারোহীর। নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিভিন্ন দেশের ২৭৪ জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেন। এদের মধ্যে রয়েছেন ভারতের সীমান্তরক্ষা বাহিনীর মহিলা পর্বতারোহী ২১ বছরেরর সানিকা শাহ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একজনকে জোর করে বিয়ে, আরেক জনের প্রেম মেনে নেয়নি পরিবার, একসঙ্গে বিষ খেলেন দুই বান্ধবী!
-
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘সহজের কথা ভাবলি না?’ রাহুলের সঙ্গে প্রেম নিয়ে মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের