Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Madhya Pradesh

মধ্যপ্রদেশে বেআইনি অস্ত্র কারখানার হদিশ! দেশি পিস্তল পাচারের বিরাট চক্র উত্তর ভারতে

অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নানালালের বাড়িতেই বহাল তবিয়তে চলছিল দেশি পিস্তল তৈরির এই কারখানা। অস্ত্র তৈরির পর বিভিন্ন হ্যান্ডেলারদের মাধ্যমে মধ্যপ্রদেশের দুষ্কৃতীদের পাশাপাশি তা পৌঁছে যেত উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবের দুষ্কৃতীদের কাছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:১৩

options
link
মধ্যপ্রদেশে বেআইনি অস্ত্র কারখানার হদিশ! দেশি পিস্তল পাচারের বিরাট চক্র উত্তর ভারতে zoom
দেশি পিস্তল পাচারের বিরাট চক্র উত্তর ভারতে।
Advertisement

রাজস্থান সীমান্ত লাগোয়া মধ্যপ্রদেশের নিমুচ জেলায় বড়সড় অস্ত্র কারখানার হদিশ। অস্ত্র-সহ এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর বিরাট এই অস্ত্র কারখানার হদিশ পেল মধ্যপ্রদেশ পুলিশ। এই সূত্র ধরেই সামনে এল উত্তর ভারত জুড়ে ছড়িয়ে থাকা বড়সড় অস্ত্র পাচারের নেটওয়ার্ক। ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মানাসা থানার পুলিশ দুর্গা শংকর সুতার নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও কার্তুজ। পুলিশ সুপার রাজেশ ব্যাস বলেন, ‘পুলিশি জেরায় অভিযুক্ত জানায় অভিযুক্তের গ্রাম আন্তরিমাতার বাসিন্দা নানালাল সিকলিগারের কাজ থেকে তিনি এই অস্ত্র কিনেছিলেন।’ এই তথ্যের ভিত্তিতে নানালালের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানেই সন্ধান মেলে অস্ত্র তৈরির বিরাট কারখানার।

Advertisement

অস্ত্র-সহ এক অভিযুক্তকে গ্রেপ্তারের পর বিরাট এই অস্ত্র কারখানার হদিশ পেল মধ্যপ্রদেশ পুলিশ। এই সূত্র ধরেই সামনে এল উত্তর ভারত জুড়ে ছড়িয়ে থাকা বড়সড় অস্ত্র পাচারের নেটওয়ার্ক।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নানালালের বাড়িতেই বহাল তবিয়তে চলছিল দেশি পিস্তল তৈরির এই কারখানা। অস্ত্র তৈরির পর বিভিন্ন হ্যান্ডেলারদের মাধ্যমে মধ্যপ্রদেশের দুষ্কৃতীদের পাশাপাশি তা পৌঁছে যেত উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবের দুষ্কৃতীদের কাছে। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত নানালাল গ্রেপ্তারির ভয়ে এলাকা থেকে পালিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তল্লাশি অভিযানে পুলিশ একটি গ্রাইন্ডার মেশিন, একটি লেদ মেশিন, একটি ওয়েল্ডিং মেশিন, পিস্তলের ব্যারেল এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত নানা সরঞ্জাম ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যোগ ছিল পলাতক নানালালের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.