Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Rajya Sabha Seats

আগামী মাসেই রাজ্যসভার ২৬ আসনে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের, বদলাবে সমীকরণ?

এ দফায় যে সব সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে একাধিক হেভিওয়েট নাম রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বিধানসভার যা পরিস্থিতি তাতে নিজেদের ১২ আসন ধরে রেখেও দু-একটি আসন বাড়াতে পারে বিজেপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:৪২

options
link
আগামী মাসেই রাজ্যসভার ২৬ আসনে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের, বদলাবে সমীকরণ? zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যসভায় আট রাজ্যের ২৬ আসনের জন্য ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। এই ২৬ আসনের মধ্যে ২৪ আসনের বর্তমান সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি দুই আসনে ভোট হচ্ছে সাংসদরা মেয়াদের আগেই ইস্তফা দেওয়ায়। আগামী ১৮ জুন একসঙ্গে ওই ২৬ আসনে নির্বাচন হবে।

যে আট রাজ্যে নির্বাচন হচ্ছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। এর বাইরে মহারাষ্ট্রের এক আসন ও তামিলনাড়ুর এক আসনে রাজ্যসভার উপনির্বাচন হতে চলেছে। এই আট রাজ্যের মধ্যে অন্ধ্রে ৪, গুজরাটে ৪, ঝাড়খণ্ডে ২, মধ্যপ্রদেশে ৪, মণিপুরে ১, মেঘালয়ে ১, রাজস্থানে ৪, অরুণাচলে ১, কর্নাটকে ৪, মিজোরামে ১ আসনে ভোট হবে।

Advertisement

এই আসনগুলির মধ্যে আপাতত বিজেপির দখলে রয়েছে ১২ আসন। কংগ্রেসের হাতে রয়েছে ৪ আসন। এ দফায় যে সব সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে একাধিক হেভিওয়েট নাম রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, হেভিওয়েট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংদের মেয়াদ শেষ হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন বিধানসভার যা পরিস্থিতি তাতে নিজেদের ১২ আসন ধরে রেখেও দু-একটি আসন বাড়াতে পারে বিজেপি। আবার কংগ্রেসও এক-দুটি আসন বাড়িয়ে নিতে পারে।

২৪৫ আসনের মধ্যে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে ১১৩ জন সাংসদ। এনডিএ’র সম্মিলিত আসনসংখ্যা ১৪৪। যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটা বেশি। তবে, এবারের ভোটের পর এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা গেরুয়া শিবিরের। এই ২৬ আসনের ফলপ্রকাশের পর এনডিএ সার্বিকভাবে ১৫০ আসনে চলে যেতে পারে। আবার বিজেপি একাই ১১৫-র কাছাকাছি চলে যেতে পারে। এদিকে কংগ্রেস-সহ বিরোধীদের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে বিরোধী শিবিরের সাংসদ সংখ্যা ৭৯। এর মধ্যে ২৭টি কংগ্রেসের। তৃণমূলের ১২ এবং ডিএমকের ৮ আসন রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.