৯/১১ জঙ্গি হামলার পর ২৫ বছর কেটে গেলেও বিতর্ক অব্যাহত। এবার সিআইএ দাবি করল, বহুবার আমেরিকার মাটিতে জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। যার মধ্যে বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে হামলার কথাও ছিল। এই দাবির সপক্ষে ৭১টি গোয়েন্দা রিপোর্টও প্রকাশ করেছে তারা। স্বাভাবিক ভাবেই এমন দাবির পরে প্রশ্ন উঠছে, কেন এমন সতর্কবার্তা সত্ত্বেও এড়ানো গেল না হামলা।
জানা গিয়েছে, ২০০১ সালের ৬ আগস্ট, অর্থাৎ হামলার মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট জর্জ ডবলিউ বুশকে দেওয়া সিআইএ-র ব্রিফিংয়ের শিরোনামই ছিল— ‘বিন লাদেন আমেরিকায় আঘাত হানতে দৃঢ়প্রতিজ্ঞ’। সেখানে পরিষ্কার বলা হয়েছিল, আমেরিকার ভিতরেই আল কায়দার একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে যারা এই হামলায় সহায়তা করতে পারে। তবে এরও বহু আগে ১৯৯৮ সাল থেকে ধারাবাহিক ভাবে হামলার বিষয়ে সতর্ক করেছিল সিআইএ।
শুক্রবার ৯/১১-র ২৫ বছর পূর্ণ হল। আর সেদিনই সিআইএ ৭১টি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে। যা থেকে জানা যাচ্ছে, ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর অর্থাৎ হামলার তিনবছর আগে সিআইএ এক রিপোর্টে দাবি করেছিল, লাদেনের মতলব ওয়াশিংটনে হামলা চালানোর। আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলার নেপথ্যে থাকা জঙ্গি গোষ্ঠীই বিস্ফোরক বোঝাই বিমান নিয়ে হামলা চালাতে পারে বলেও সেই রিপোর্টে দাবি করা হয়। এরও আগে জুলাইয়ের এক রিপোর্টে দাবি করা হয়, লাদেন আমেরিকায় হামলার ছক কষছেন। সেবছরেরই ডিসেম্বরের রিপোর্টে দাবি করা হয়েছিল, বিমান অপহরণ করে হামলা চালাতে পারে লাদেন। এমনকী, সম্ভাব্য হামলাকারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানানো হয় রিপোর্টে।
এভাবেই বারংবার নানা রিপোর্টে গোয়েন্দারা সতর্ক করেছিল সম্ভাব্য হামলা সম্পর্কে। উল্লেখ্য, হামলরা পরদিন ১২ সেপ্টেম্বর ভোর চারটের সময় গোয়েন্দা রিপোর্টে বিস্তারিত বলা হয় হামলা সম্পর্কে। প্রশ্ন উঠছে, কেন এতবার সতর্ক করা সত্ত্বেও রোখা গেল না ৯/১১-র হামলা? সিকি শতক পেরিয়েও যেন কুয়াশা রয়েই গিয়েছে মার্কিন ভূমের ওই হামলার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস
-
‘হিন্দি চিনি ভাই ভাই’ বলেই নেহরুর পিঠে ‘ছুরি’! মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রঙ বদলাবেন জিনপিং?
-
বামেরা বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!