আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর চাপানো শুল্ককে অবৈধ বলে আদালতের তরফে খারিজ করা পর, বিশ্বের সব দেশের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তা বাড়িয়ে এবার ১৫ শতাংশ করে দিলেন। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ট্রাম্পের দাবি, দেশকে মহান করে তুলতেই তাঁর এই পদক্ষেপ।
আরও পড়ুন:
শনিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘বহু দেশ কয়েক দশক ধরে আমাদের ঠকিয়ে সুবিধা নিয়ে আসছে। কিন্তু এখন আমার সরকার তাদের থামানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সব দেশের উপর যে ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল তা এখন বাড়িয়ে ১৫ শতাংশ করা হল। তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এই সিদ্ধান্ত।’ একইসঙ্গে তিনি লেখেন, আগামী মাসগুলিতে নয়া শুল্ক বৈধভাবে কার্যকর হবে। আমি আমাদের দেশকে আবার মহান করে তুলব। এর আগে আমাদের দেশ কখনও এত মহান হয়নি।’
ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘বহু দেশ কয়েক দশক ধরে আমাদের ঠকিয়ে সুবিধা নিয়ে আসছে। কিন্তু এখন আমার সরকার তাদের থামানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সব দেশের উপর যে ১০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল তা এখন বাড়িয়ে ১৫ শতাংশ করা হল।’
উল্লেখ্য, শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো বাণিজ্য শুল্ককে অবৈধ ঘোষণা করে খারিজ করে দেয়। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ন’জন বিচারপতির বেঞ্চ ট্রাম্পের শুল্কনীতির (Trump Tariffs) পর্যালোচনা করে। ভোটাভুটি হলে ফল দাঁড়ায় ৬-৩। অর্থাৎ শুল্কনীতির বিরুদ্ধেই বেশি ভোট পড়েছে। এরপরই প্রধান বিচারপতি জানান, ‘‘জরুরি অবস্থার দোহাই দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানির উপর বিশাল অঙ্কের শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তিনি যা করেছেন, তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।’’
এরপরই নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছিলেন, ‘ওভাল অফিস থেকে সমস্ত দেশের উপর ১০% বিশ্বব্যাপী শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের। অবিলম্বেই তা কার্যকর হবে।’ এর আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, “আজ আমি ধারা ১২২-এর অধীনে ১০% বিশ্বব্যাপী শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করব যা আমাদের স্বাভাবিক শুল্কের অতিরিক্ত। অবশ্য আমি আরও অনেক বেশি শুল্ক বৃদ্ধি করতে পারি।” সেইমতো মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ১০ শতাংশ থেকে তা ১৫ শতাংশ করলেন ট্রাম্প।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধ, ‘শুল্কবাণে’ও কাবু নয়! উত্তাল বিশ্বে কোন শক্তিতে বাড়ল ভারতের জিডিপি?
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল
-
স্নানের ভিডিও তুলে লাগাতার ‘ব্ল্যাকমেল’, প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
-
তৃণমূলের পর এনসিপিআই! কার্যালয় ফিরে পেতে আদালতে অধীর, ‘এ তো দিল্লির মসনদ’, তাজ্জব হাই কোর্ট