Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Pakistani Girl

‘ভারত চাইলেই পিওকে ছিনিয়ে নিতে পারে’, পাক সেনাকে ট্রোল খোদ পাকিস্তানি যুবতীর, ভিডিও ভাইরাল

ভারত একটি বিশাল দেশ। পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে যায়, তাহলে ধ্বংস হয়ে যেতে পারে। পাকিস্তানের সেনাকে এভাবেই ট্রোল করলেন খোদ পাক তরুণী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২১:৫৪

options
link
‘ভারত চাইলেই পিওকে ছিনিয়ে নিতে পারে’, পাক সেনাকে ট্রোল খোদ পাকিস্তানি যুবতীর, ভিডিও ভাইরাল zoom
পাকিস্তানের সেনাকে ট্রোল করলেন খোদ পাক তরুণী।
Advertisement

ভারত একটি বিশাল দেশ। পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধে যায়, তাহলে ধ্বংস হয়ে যেতে পারে। পাকিস্তানের সেনাকে এভাবেই ট্রোল করলেন খোদ পাক তরুণী। পাশাপাশি, তিনি বলেন, “ভারত চাইলেই যখন খুশি পাক অধিকৃত কাশ্মীরকে ছনিয়ে নিতে পারে।”

সম্প্রতি রাস্তায় একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন ওই পাক তরুণী। সেখানে তিনি বলেন, “কাশ্মীরের খুব কম অংশই আমাদের কাছে রয়েছে। ভারত চাইলেই সেটা পাকিস্তানের থেকে ছিনিয়ে নিতে পারে। পাক সেনা এখন আর শক্তিশালী নেই। তারা রাজনীতিতে প্রবেশ করে ফেলেছে। ভারতের সঙ্গে যুদ্ধ হলে তারা পর্যদুস্ত হয়ে যাবে।” একইসঙ্গে তাঁর বার্তা, পাকিস্তানের সেনাবাহিনীকে নিজের কাজ করা উচিত। অবিলম্বে রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। উল্লেখ্য, সম্প্রতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। খেলার মাঠেও পাকিস্তানকে দুরমুশ করে গিয়েছে তারা।

Advertisement

এই সংক্রান্ত ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়েছে হাসির স্রোত। এক নেটিজেন লিখেছেন, ‘তিনি অনুভূতিকে সরিয়ে রেখে সত্য তুলে ধরেছেন। সত্যই শক্তিশালী করে।’ আরও একজন লিখেছেন, ‘সত্য সর্বদাই কষ্টের হয়। বাস্তব চিত্রটিকে তুলে ধরেছেন।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.