Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Kashmir and Punjab

ভারতকে ফের রক্তাক্ত করার ছক লস্করের! সতর্কবার্তার মধ্যেই কাশ্মীর-পাঞ্জাবে উদ্ধার বিস্ফোরক, বাড়ছে আতঙ্ক

গত বছরের নভেম্বরে লালকেল্লার কাছে দিল্লির গাড়িবোমা বিস্ফোরণে শিউরে উঠেছিল দেশ। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, লস্করের নিশানায় ফের লালকেল্লা। স্রেফ লালকেল্লাই নয়, চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের অন্যান্য মন্দিরের কাছেও বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৮:৩৩

options
link
ভারতকে ফের রক্তাক্ত করার ছক লস্করের! সতর্কবার্তার মধ্যেই কাশ্মীর-পাঞ্জাবে উদ্ধার বিস্ফোরক, বাড়ছে আতঙ্ক zoom
Advertisement

দিল্লি-সহ দেশের বিভিন্ন মন্দিরের কাছে বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। শনিবার সকালেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। তার মধ্যেই কাশ্মীর এবং পাঞ্জাবে উদ্ধার হল আইইডি বিস্ফোরক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে একটি পুলিশচৌকির অদূরে উদ্ধার হয় একটি সন্দেহজনক ব্যাগ। তড়িঘড়ি খবর দেওয়া বম্ব স্কোয়াডে। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিস্ফোরক। অন্যদিকে, একইদিনে কাশ্মীরের গান্দেরবাল জেলার সাফাপোরাতে উদ্ধার হয় আরও একটি আইইডি বিস্ফোরক। পরে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে সেটিকে নিস্ক্রিয় করে। যদিও এই ঘটনার সঙ্গে জঙ্গি-যোগের বিষয়টি এখনই নিশ্চিত করা হয়নি। তবে শনিবারের গোয়েন্দা সতর্কবার্তার মধ্যেই এই ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছরের নভেম্বরে লালকেল্লার কাছে দিল্লির গাড়িবোমা বিস্ফোরণে শিউরে উঠেছিল দেশ। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, লস্করের নিশানায় ফের লালকেল্লা। স্রেফ লালকেল্লাই নয়, চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের অন্যান্য মন্দিরের কাছেও বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জানা যাচ্ছে, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে যে বিস্ফোরণ হয়েছিল, তার ‘প্রতিশোধ’ নিতেই এই সম্ভাব্য হামলার ছক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.