ফের পোপ লিও চতুর্দশের সঙ্গে সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সরাসরি আক্রমণ করে ট্রাম্প বললেন, “উনি তো অপরাধই পছন্দ করেন।” একইসঙ্গে নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তা-ই নয়, এই সংক্রান্ত এআই দ্বারা নির্মিত একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন:
সোমবার একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, “পোপ লিও চতুর্দশ একদমই ভালো কাজ করছেন না। তিনি অপরাধ পছন্দ করেন। আমরা এমন পোপকে পছন্দ করি না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র রাখাকে সমর্থন করেন। আমি তাঁর ভক্ত নই। তিনি একজন উদারপন্থী মানুষ। একইসঙ্গে তিনি অপরাধপ্রেমী। অপরাধ দমনে বিশ্বাস করেন না।” তিনি আরও বলেন, “পোপ লিও চতুর্দশ মার্কিন প্রশাসনের সমোলচনা করেন। কিন্তু করোনার সময় ক্যাথলিক গির্জা এবং অন্যান্য খ্রিস্টান সংগঠনগুলি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা তিনি উল্লেখ করেন না।”
এই বিবৃতির কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত নিজের একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের পরনে রয়েছে সাদা আলখাল্লা। বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর মতোই তিনি এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়েছে রয়েছেন। ছবিটি বিভিন্ন প্রতীকী উপাদানে সজ্জিত, যার মধ্যে রয়েছে আমেরিকার পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। ছবিটি প্রকাশ্যে আসার পরই বিতর্ক তৈরি হয়েছে।
সর্বশেষ খবর
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?