Europe

এবার ‘ন্যাটো’র দেশগুলিতে হামলা রাশিয়ার? ইউক্রেন ছাড়িয়ে গোটা ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ!

মস্কোর মিসাইল, ড্রোন, সাইবার হামলার জন্য দেশকে প্রস্তুত হতে বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্টও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২১:৫৮

options
link
এবার ‘ন্যাটো’র দেশগুলিতে হামলা রাশিয়ার? ইউক্রেন ছাড়িয়ে গোটা ইউরোপের আকাশে যুদ্ধের মেঘ!
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধের জেরে ভয়ংকর পরিণতি হতে পারে ইউরোপের একাধিক দেশের। নেপথ্যে রাশিয়ার বিপক্ষে ইউক্রেনের পাশে দাঁড়ানো। এখন জলের মতো পরিষ্কার— ঘুরপথে ইউক্রেনকে সামরিক সাহায্য করছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলি। সেই বলেই রাশিয়ার মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে এতদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভলোদিমির জেলেনস্কি। এই অবস্থায় শত্রুর বন্ধু শত্রু অঙ্কে ‘ন্যাটো’র একাধিক দেশে হামলা চালানোর ছক কষছে মস্কো। এমন আশঙ্কায় ইউরোপের একাধিক দেশ।

Advertisement

বিশ্লেষকদের ধারণা, ড্রোন, মিসাইল হামলার পাশাপাশি বদলা নিতে বড়সড় সাইবার হামলাও চালাতে পারে রাশিয়া। যদিও মুখে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউরোপের প্রতি আগ্রাসী মনোভাব দেখাতে চান না তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট রীতিমতো সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইউরোপ ও ফ্রান্সের ওপর রাশিয়ার যে ‘হাইব্রিড হুমকি’ রয়েছে, তা আরও তীব্র হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে ফ্রান্সে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। এরপরেই তিনি সম্ভাব্য ড্রোন ও সাইবার হামলা থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং প্রতিরক্ষা ক্ষেত্রের সংবেদনশীল স্থাপনাগুলির সুরক্ষার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। সতর্ক করে বলেন, ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার সাম্প্রতিক ‘হাইব্রিড’ হামলাগুলির কোনওটিই ‘প্রতিক্রিয়াহীন’ থাকবে না। অর্থাৎ কিনা, মস্কো হামলা চালালে পালটা জবাব দেবে ফ্রান্সও। সেক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের আগুন ইউরোপজুড়ে ছড়িয়ে পারতে পারে।

Advertisement

সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পার্লামেন্টে জানান, গোয়েন্দা তথ্যানুযায়ী রাশিয়া ইউক্রেন-সমর্থনকারী দেশগুলির (যার মধ্যে পোল্যান্ডের মতো ন্যাটোর সদস্য দেশ রয়েছে) বিরুদ্ধে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এর ঠিক একদিন পরেই ম্যাক্রোঁ সতর্কবার্তা দিলেন। টাস্ক বলেন, মস্কো এই ধরনের হামলাকে হয়তো ‘দুর্ঘটনাবশত’ আঘাত হিসেবে তুলে ধরবে, উদ্দেশ্য হল ‘ন্যাটো’ দেশগুলির জোট ‘যৌথ প্রতিরক্ষা’ সংক্রান্ত প্রতিশ্রুতিতে অবিচল থাকে কি না। অর্থাৎ কিনা, প্রাথমিকভাবে জল মাপতেও হালকা হামলা চালাতে পারে রাশিয়া। ইউরোপের আকাশে যখন আশঙ্কার মেঘ, তখন ‘ন্যাটো’ সামরিক জোট কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.