সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ইতিহাসে এমন দীর্ঘতম সাজার নজির আর নেই৷ নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে ১৫০৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত৷
জানা যাচ্ছে, টানা প্রায় চার বছর ধরে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণ করত ওই ব্যক্তি৷ প্রথমে এক পারিবারিক বন্ধুর হাতে নিগ্রহের শিকার হয় মেয়েটি৷ কিন্তু বাড়িতে অভিযোগ জানাতে গিয়ে হিতে বিপরীত হয়৷ রক্ষা করার বদলে বাবাই হয়ে ওঠে ধর্ষক৷ দীর্ঘদিন বাবার অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি মেয়েটি৷ আর সে কারণেই চার বছর ধরে অত্যাচারিত হতে হয়েছে তাকে৷একটু বড় হতেই পুলিশের দ্বারস্থ হয় সে৷ অভিযোগ জানিয়ে সে বলে, বাবার হাতেই সপ্তাহে ২-৩ বার ধর্ষিতা হতে হয়েছে তাকে৷ এই ‘জঘন্য’ অপরাধের সাজা দিতে গিয়ে ওই ব্যক্তিকে সমাজের পক্ষে বিপজ্জনক আখ্যা দেন বিচারক৷ নিজের দোষ স্বীকারও করেনি ওই ব্যক্তি৷ নিজের অপরাধের জন্য কোনও অনুতাপও ছিল না তার৷ দোষ স্বীকার করলে ১৩ বছর বা ২২ বছরের কারাদণ্ড হতে পারে, এমন কথাও তাকে বলা হয়৷ কিন্তু সে কথায় কান দেয়নি ওই ব্যক্তি৷ আর তারপরই এই দীর্ঘতম কারাদণ্ডের সাজা শোনান বিচারক৷
সর্বশেষ খবর
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা