স্কুলে ঢুকে গুলি চালাল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। বুধবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে তুরস্কের একটি স্কুলে। গুলিবৃষ্টির জেরে মৃত্যু হয়েছে তিন ছাত্র এবং এক শিক্ষকের। পরে অভিযুক্ত নিজেই আত্মঘাতী হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে কাহরামানমারাস প্রদেশের ওই স্কুলে ঘটনাটি ঘটেছে। স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্র বেশ কয়েকটি বন্দুক এবং কার্তুজ নিয়ে স্কুলে প্রবেশ করে। এরপর সেজা সে চলে যায় দু’টি শ্রেণিকক্ষে। সেখানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। এরপরই স্কুলজুড়ে হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে থাকেন সকলে। তবে গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ৪ জন। জখম হয়েছেন আরও অনেকে। পরে ওই পড়ুয়া নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয় বলে সূত্রের খবর। কিন্তু কী কারণে সে এই ঘটনাটি ঘটাল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলাকারী ওই ছাত্রের বাবা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন। তাঁর বন্দুকই চুরি করে স্কুলে নিয়ে আসে নাবালক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
সর্বশেষ খবর
-
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
-
হস্টেলের খাবারেই কেন্নো, আরশোলা! বিশ্বভারতীর খাবারের মান যাচাইয়ে নজরদারি
-
রাষ্ট্রসংঘে ট্রাম্পের দূতের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক আরাঘাচির, হরমুজ খুলতে দিলেন শর্ত
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো