সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদির মার্কিন সফরের মাঝেই অভিনব উপহারে জল্পনা বাড়ালেন জো বাইডেন (Joe Biden)। আমেরিকার (America) রাষ্ট্রপ্রধান ‘বন্ধু’ মোদিকে (Narendra Modi) দিলেন বিশেষ টি-শার্ট। যার উপর লেখা ‘ভবিষ্যৎ এবার এআই- আমেরিকা, ভারত (AI) !’
মোদির জন্য মার্কিন প্রধানের তরফে এমন উপহারেও তাৎপর্য খুঁজে পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। অনেকেই বলেছেন, বেশ কয়েকদিন আগেই ‘এআই’ (AI – Artificial Intelligence) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন বাইডেন। সেই আবহেই মোদিকে দেওয়া টি-শার্টে ‘এআই’ প্রসঙ্গে দুই দেশের নাম তুলে আনা, ভিন্ন বার্তা দেবে বলেও মত তাঁদের।

[আরও পড়ুন: আমেরিকায় মোদির সঙ্গে সাক্ষাতের পরই বড় ঘোষণা গুগল, আমাজনের মতো টেক জায়ান্টদের]
প্রসঙ্গত, মঙ্গলবার চারদিনের মার্কিন সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরেই মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বার ভাষণ দেন তিনি। ঐতিহাসিক এই সফরে ভারত-আমেরিকার মধ্যে হয়েছে একাধিক চুক্তিও। প্রধানমন্ত্রীর সফরে উঠে এসেছে চিন (China) , পাকিস্তান (Pakistan) থেকে শুরু করে বিশ্বমানচিত্রে ভারত-আমেরিকার সম্পর্কের কথাও।
[আরও পড়ুন: সীমান্ত-সন্ত্রাস নিয়ে একসুর ভারত-আমেরিকার, রেগে লাল ‘মদতদাতা’ পাকিস্তান]
এই সফরেই মোদির সঙ্গে দেখা করেছেন এলন মাস্ক (Elon Musk), সুন্দর পিচাই (Sundar Pichai)-সহ তাবড় তাবড় ব্যক্তিত্বরা। এমনকি বাইডেনের স্ত্রীর আমন্ত্রণে নৈশভোজেও গিয়েছেন মোদি। জিল বাইডেনের জন্য নিয়ে গিয়েছেন বহূমূল্য উপহারও। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফর শেষে পাড়ি দিয়েছেন ইজিপ্টে (Modi in Egypt) । পিরামিডের দেশে পা পড়েছে নরেন্দ্র মোদির। সেদেশেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!