বন্দুকবাজের হামলায় জার্মানিতে মৃত কমপক্ষে ৫। উত্তর জার্মানির শহর স্টাডে হওয়া শুটআউটে কার্যতই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায়। সঙ্গে সঙ্গে বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়ে যায় সেখানে।
আরও পড়ুন:
আমজনতাকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আটক করেছে দুই সন্দেহভাজনকে। সে পুরুষ বলে জানা গিয়েছে। তবে এখনও এই হামলার নেপথ্যে কী কারণ, তা জানা যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সর্বত্রই বন্দুকবাজের হামলা লক্ষ করা যাচ্ছে। এই মাসের শুরুতেই মধ্যরাতে জোহানেসবার্গে বন্দুকবাজদের হানায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৯। জানা গিয়েছে, গাউটিং প্রদেশের এক বসতি এলাকায় আচমকাই হামলা চালায় বন্দুকবাজরা। একটি টয়েটো গাড়িতে তারা এসেছিল। তারপর লাগাতার গুলিবৃষ্টি করতে শুরু করে। ঘটনাস্থলেই এগারো জনের মৃত্যু হয়। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আহত হন ৯ জন। অভিযুক্তরা দু’টি আলাদা আলাদা স্থান দিয়ে ওই এলাকায় প্রবেশ করে। এরপর শুরু হয় গুলিবৃষ্টি। এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এখানেই শেষ নয়। আমেরিকায় ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার দিন তিনেক আগেই বন্দুকবাজের হামলা। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যে শহরে শিবির করছে, সেই কানসাস সিটিতেই চলে গোলাগুলি। বন্দুকবাজের হামলায় আহত হন ৯ জন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা