Eiffel Tower Hindu Group

‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা

আইফেল টাওয়ার থেকে সমস্ত মহিলা কর্মীকে সরানোর শর্ত দিয়েছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (BAPS)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:৪৫

options
link
‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা
গত শনিবার আইফেল টাওয়ার ঘুরে দেখেন বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BAPS) ১০০ জন সদস্য।

আইফেল টাওয়ার থেকে সমস্ত মহিলা কর্মীকে সরানোর শর্ত দিয়েছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (BAPS)। তাদের এই শর্ত মেনেও নেওয়া হয়। কিন্তু তার প্রতিবাদে সরব হন আইফেল টাওয়ারের কর্মীরা। বিখ্যাত স্থাপত্য বন্ধ করে দেন তাঁরা। একটা গোটা দিন এই ঐতিহাসিক স্থাপত্যের দরজা খোলেনি দর্শনার্থীদের জন্য। শেষ পর্যন্ত হিন্দু সংস্থার তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে গোটা বিষয়টিতে। তারপর অবশেষে খুলে গিয়েছে আইফেল টাওয়ার।

Advertisement

একটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্যারিসে যায় ১০০ জনের দলটি। গত শনিবার আইফেল টাওয়ার ঘুরে দেখেন তাঁরা। তবে আইফেল টাওয়ার সফরের আগে তাঁদের সংস্থার তরফ থেকে জানানো হয়, সফরের সময়ে কোনও মহিলা কর্মীদের ওই চত্বরে রাখা যাবে না। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন আইফেল টাওয়ারের কর্মীরা। আইফেল টাওয়ার পরিচালন সংস্থা SETE জানায়, এই শর্তাবলি তাদের আদর্শের পরিপন্থী এবং নারী-পুরুষের সমানাধিকারের বিরোধী। তবুও BAPS-এর ‘শর্ত’ মেনে নেওয়া হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসতেই ফ্রান্সের রাজনীতিতে হইচই পড়ে যায়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরি। সরব হয়েছেন ফ্রান্সের একাধিক রাজনৈতিক নেতৃত্বও। মন্ত্রী অরোরে বার্জ বলেছেন, ফ্রান্সে মহিলাদের মুছে ফেলা হয় না। প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন লে পেনও বলেছেন, মহিলাদের ‘সরিয়ে দেওয়া’ কখনও মেনে নেবে না ফ্রান্স। আইফেল টাওয়ারের কর্মীদের কথায়, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে একঝাঁক সেলিব্রিটির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে অতীতে। কিন্তু এমন নারীবিদ্বেষী ঘটনা কখনও ঘটেনি বলেই তাঁদের দাবি।

Advertisement

আইফেল টাওয়ারে এমন ঘটনায় ক্ষমা চেয়েছে BAPS। তাদের তরফে ইমেল পাঠিয়ে বলা হয়, লিঙ্গবৈষম্যের উদ্দেশ্যে কোনও অনুরোধ করেনি সংস্থা। লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের প্রতি সম্মান এবং সেবার আদর্শ পালন করে বলে BAPS-এর বার্তা। গোটা ঘটনায় ক্ষমাও চেয়েছে তারা। তবে এই ক্ষমাপ্রার্থনা নিয়ে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি। তবে প্রতিবাদ তুলে নিয়েছেন কর্মীরা। তারপর স্বাভাবিকভাবেই আইফেল টাওয়ারের দরজা খুলে দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.