পেশায় সিভিল ইঞ্জিনিয়র হায়দরাবাদের (Hyderabad) যুবকের রহস্যমৃত্যু আমেরিকায়। ম্যাসাচুসেটসের লোওয়েলে থাকতেন ২৮ বছরের মহম্মদ জাবার হুসেন। ১৭ দিন আগে বিয়ে করেছিলেন তিনি। প্রবাসের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। খুন, দুর্ঘটনা নাকি অসুস্থতাজনিত মৃত্যু তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
আরও পড়ুন:
হুসেনের দেহ দেশে ফেরাতে ভারত সরকারের দ্বারস্থ হয়েছে পরিবার। এক্স হ্যান্ডেলের একটি ভিডিওতে তারা জানিয়েছে, আর্থিক দুর্বলতার কারণে তাদের পক্ষে যুবকের মরদেহ হায়দরাবাদে ফেরানো সম্ভব নয়। ভিডিও মারফত ভারত সরকার এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে আবেদন করেছেন মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি)-এর মুখপাত্র আমজাদ উল্লাহ খান। বিদেশ মন্ত্রকের পাশাপাশি আমেরিকার ভারতীয় দূতাবাসেরও সাহায্য চেয়েছেন তিনি।
আরও পড়ুন:
.@DrSJaishankar Sir, I request your urgent and compassionate intervention in the tragic death of Mohammed Jaber Hussain (27), a resident of Santoshnagar, Hyderabad, who passed away unexpectedly in Lowell, Massachusetts, USA.
AdvertisementI have met and consoled his bereaved family in… pic.twitter.com/HUsTvE1rep
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) September 15, 2026
হুসেনের বাবা মহম্মদ জাকির হুসেন জানান, গত ২৮ আগস্ট টেক্সাসে বিয়ে করেন জাবার। এরপর কর্মস্থল ম্যাসাচুসেটসে ফিরে যান। ১৪ সেপ্টেম্বর শেষবার পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন যুবক। আট ঘণ্টা বাদে হায়দরাবাদের পরিবারকে খবর দেওয়া হয়— ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে জাবারের। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হায়দরাবাদের পরিবারটি ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।
ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২১ সালে আমেরিকায় পাড়ি দেন জাবার। তাঁর লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০২৩ সালে ডিগ্রি পাওয়ার পর ‘এস্টিমেটর’ নামের একটি প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর গ্রিন ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটস ইনকর্পোরেটেড নামের একটি সংস্থায় যোগ দেন। সেখানে তিন বছর কাজ করছে। গত জুন মাসে সেই চাকরিও ছেড়ে ম্যাসাচুসেটসের একটি সংস্থায় যোগ দিয়েছিলেন। জাবারের মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
সর্বশেষ খবর
-
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী
-
লাইন এড়িয়ে আউটডোরের টিকিট কাটার টোপ! এসএসকেএমে জালচক্রের রমরমা, গ্রেপ্তার ৩
-
রক্তপাতহীন বই-হত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসযজ্ঞ!
-
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ভরসা বাড়ছে, এইমসের আদলে বঙ্গে এবার আয়ুর্বেদ হাসপাতাল!
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের