India-Pakistan

‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, নিজের তৈরি জঙ্গিদের মার খেয়ে হতবাক, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

সম্মেলনে পাক প্রতিনিধি কাশ্মীর প্রসঙ্গ তুলতেই পালটা আক্রমণ করেন ভারতের প্রতিনিধি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৪:০২

options
link
‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, নিজের তৈরি জঙ্গিদের মার খেয়ে হতবাক, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

জঙ্গি তৈরির কারখানা। একটা ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’। এখন পালটা সৃষ্টিকর্তার বুকেই কামড় বসাচ্ছে বেপরোয়া ‘রাক্ষস’। রাষ্ট্রসংঘের বার্ষিক সম্মেলনে এই ভাষাতেই পাকিস্তানকে নিশানা করল ভারত। রাষ্ট্রসংঘে দিল্লির প্রতিনিধি অনুপমা সিং বলেন, “সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ, মোতায়েন এবং আশ্রয়” দেওয়াই ইসালামাবাদের কাজ। সম্মেলনে পাক প্রতিনিধি কাশ্মীর প্রসঙ্গ তুলতেই পালটা আক্রমণ করেন ভারতের প্রতিনিধি।

Advertisement

নিজের বক্তব্যে অনুপমা বলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। একমাত্র অমীমাংসিত বিষয়টি হল পাকিস্তানের দ্বারা ভারতীয় ভূখণ্ডের অবৈধ দখল এবং তা ফেরত দেওয়া।” সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ইসালাবাদের ‘মিথ্যাচার’ নিয়ে সরব হন ভারতের প্রতিনিধি। অনুপমা বলেন, “রাওয়ালাকোটে চলমান ট্র্যাজেডি, শত শত সাধারণ নাগরিককে হত্যা এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে চালানো নৃশংস দমন-পীড়ন আসলে প্রত্যাশিত পরিণতি। কারণ তা জোরপূর্বক দখলের উপর প্রতিষ্ঠিত। দমন-পীড়ন চালিয়েই শাসন টিকিয়ে রাখা হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, চলতি মাসেই রাওয়ালাকোটে সহিংস বিক্ষোভ হয়েছে। সেখানে সংঘর্ষের সময় চার পুলিশকর্মী-সহ ১১ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। একটি সূত্রে দাবি, পাক অধিকৃত কাশ্মীরে মোট মৃতের সংখ্যা তিরিশ ছাড়িয়েছে। এই বিষয়ে অনুপমা বলেন, “কয়েক দশক ধরে সামরিক শক্তিতে ভূমি দখল, জনবিন্যাস নিয়ে কারসাজি এবং মৌলিক স্বাধীনতা হরণের ফলে পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এমনকী খাদ্য, বিদ্যুৎ, নাগরিকের মৌলিক অধিকার ও মর্যাদার মতো দাবিওগুলিও বন্দুক উঁচিয়ে চেপে দেওয়া হচ্ছে। এতে অবশ্যি অবাক হওয়ার কিছু নেই। কারণ একটি অবৈধ ও অন্যায্য দখলদারি কেবল বলপ্রয়োগের মাধ্যমেই টিকিয়ে রাখা সম্ভব।”

Advertisement

তিনি আরও বলেন, পাকিস্তান এমন এক দেশ, যার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী “রাষ্ট্রীয় নীতি হিসেবে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ এবং কাজে লাগানোর বিষয়ে গর্ব করেন”। যোগ করেন, “অথচ পাকিস্তান নিজেকেই সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে। সত্যিই এক অদ্ভুত বৈপরীত্য, যা কেবল পাকিস্তানই জিইয়ে রাখতে পারে। ‘ফ্রাঙ্কেনস্টাইন’ রাষ্ট্রের জীবন্ত উদাহরণ, নিজেরই সৃষ্টি করা দানবের পালটা কামড়ে হতবাক হয়ে পড়ে।” পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে সিন্ধুচুক্তি বাতিলের পক্ষে সওয়াল করেন ভারতীয় প্রতিনিধি। ভারতের অনুপমা সিংয়ের বক্তব্যের সামনে কার্যত দাঁড়াতে পারেনি পাক প্রতিনিধি।    

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.