সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে৷ অথচ দেশে মনের মতো মিলছে না চাকরি৷ তাই বাধ্য হয়েই পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ স্বপ্ন দেখেছিলেন উপার্জন ভাল হলে সুখে থাকবেন পরিজনেরা৷ কিন্তু সৌদি আরবে পা রাখামাত্রই স্বপ্ন ভেঙে চুরমার৷ স্বপ্নের সঙ্গে মিলল না বাস্তব৷ পরিবর্তে দেশে ফেরার জন্য বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে সাহায্যের আরজি জানালেন ওই ব্যক্তি৷
[ আরও পড়ুন: মিমি-নুসরতের পোশাক নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত সাংবাদিক]
বছর একত্রিশের মাণিক চট্টোপাধ্যায় মুম্বইয়ের একটি সংস্থার মাধ্যমে সৌদি আরবে চাকরি পান৷ নিয়োগপত্র অনুযায়ী রাঁধুনি হিসাবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে৷ বেতন ভাল দেখে আর না করেননি৷ মুম্বই থেকে সোজা পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ কিন্তু চাকরির শুরুতেই ধাক্কা৷ মাণিকের দাবি, তাঁকে গোমাংস রান্না করতে দেওয়া হয়৷ কিন্তু ধর্মের কথা ভেবে রান্না করবেন না বলেই ঠিক করেন তিনি৷ অভিযোগ, তাতেই অগ্নিশর্মা হয়ে যান ওই সংস্থার আধিকারিকরা৷ জোর করে গোমাংস খাওয়ানো হয় তাঁকে৷ একা মাণিক নন, ওই সংস্থায় আরও অনেক হিন্দু কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর৷ গোটা ঘটনাটি ভিডিও আকারে টুইট করেন মাণিক৷
[ আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক, প্রথম দিনেই ‘মিশন কাশ্মীর’ অমিত শাহর]
টুইটে মাণিক লেখেন, ‘‘আমি গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত৷ অত্যাচারের পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছি৷ আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে প্রতিনিয়ত৷’’ বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিপদের হাত থেকে রক্ষা করার দাবিও জানিয়েছেন মাণিক৷ সৌদি আরব থেকে ফেরার বন্দোবস্ত না হলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন মাণিক৷ এদিকে, নির্যাতিতর টুইট নজর কেড়েছে সদ্য দপ্তরের দায়িত্ব নেওয়া বিদেশমন্ত্রীর৷ বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷
Sir I need to ur help.i need to go back india.plese help me please pic.twitter.com/DlMzhGKiCf
— manikchattopadhyay (@ManikCena) June 1, 2019
Appreciate the prompt action on this Suhel @IndEmbRiyadh. Pl keep me apprised https://t.co/yGFyJDf1uJ
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 1, 2019
সর্বশেষ খবর
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও
-
ফের ইরানে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে শান্তি কি অধরাই থাকবে?
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও