India Passport Ranking

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় ক্যাপিটাল পাসপোর্ট ইনডেক্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:৪৫

options
link
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?
প্রতীকী ছবি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরশাহীর। আর সবচেয়ে দুর্বল আফগানিস্তান। পাসপোর্ট ইনডেক্সে ভারত রয়েছে ৭৩ নম্বরে। প্রকাশিত নয়া রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। ২০২৫ সালে ভারত ছিল ৬৬ নম্বরে। এবার সাতধাপ নামল এদেশের পাসপোর্ট ইনডেক্স।

Advertisement

উল্লেখ্য, বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই পাসপোর্ট ইনডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইনডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়। এই পাসপোর্টের ক্রমতালিকাকে অনেকে সরকারের বিদেশনীতির সাফল্যের পরিচায়ক হিসাবে দেখে। আর নয়া তালিকায় শীর্ষে সংযুক্ত আরব আমিরশাহী। তাদের ‘মোবিলিটি স্কোর’ ১৮১। এর মধ্যে ১৩৮টি দেশে যেতে গেলে এই দেশের নাগরিকদের কোনও পাসপোর্ট লাগে না। এছাড়া ৪৩টি দেশে পৌঁছলেই ভিসা মেলে। কিন্তু ১৭টি দেশের ক্ষেত্রে আগে থেকে ভিসার জন্য আবেদন করতে হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই জায়গায় দেখলে ভারতের স্থান ৭৩-এ। জিম্বাবোয়ে, উগান্ডা, ভিয়েতনাম ইত্যাদি দেশের সঙ্গে নয়াদিল্লি একই অবস্থানে রয়েছে। ভিসা ছাড়াই ভারতীয়রা যেতে পারেন ২৫টি দেশে। ৩৯টি দেশে পৌঁছলেই মেলে ভিসা। এছাড়া আরও পাঁচটি দেশের জন্য মেলে ETA, অর্থাৎ ডিজিটাল ভিসা। সব মিলিয়ে ‘মোবিলিটি স্কোর’ ৬৯। ১২৯টি দেশের ক্ষেত্রে আগে থেকে ভিসার জন্য আবেদন করতে হয়। তবে সম্প্রতি বিভিন্ন পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পর, ভারত সরকার এই র‍্যাঙ্কিংগুলোর বিষয়ে আপত্তি জানিয়েছে। ৩১ জুলাই লোকসভায় এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ‘‘সরকার এমন কিছু র‍্যাঙ্কিং বা তালিকার বিষয়ে অবগত আছে, যা কিছু বেসরকারি সংস্থা তাদের নিজেদের একক সিদ্ধান্তে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রকাশ করে থাকে।”
তালিকায় সবচেয়ে নিচে আফগানিস্তান। সেদেশের নাগরিকরা মাত্র ৬টি দেশে যেতে পারেন ভিসা ছাড়া। আরও ২৯টি দেশে গেলে ভিসা মেলে। কিন্তু আগে থেকে ভিসার জন্য আবেদন করতে হয় ১৬৩টি দেশে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.