Iran

‘রক্তের বদলা রক্ত’, এবার ট্রাম্পের গোটা পরিবারকে কফিনবন্দির ‘শপথ’ ইরানের

সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরেও এক দল নেতা এসেছিল। কিন্তু তারাও এখন আর কেউ নেই। মজার বিষয় হল আমিও হয়তো চলে যেতে পারি। কারণ, এখন আমি তাদের প্রধান লক্ষ্য।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ২০:৩৫

options
link
‘রক্তের বদলা রক্ত’, এবার ট্রাম্পের গোটা পরিবারকে কফিনবন্দির ‘শপথ’ ইরানের
ইরানের রাস্তায় নতুন পোস্টার। ছবি: এক্স।

দু’দিন আগেই তেহরানের রাস্তায় বিশাল বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কফিনবন্দি ছবি দেখা গিয়েছিল। এবার মার্কিন প্রেসিডেন্টের গোটা পরিবারকে কফিনবন্দি করার ‘শপথ’ নিল ইরান। এই মর্মে এবার মধ্য তেহরানের রাস্তায় দেখা মিলল সুবিশাল একটি পোস্টার।

Advertisement

পোস্টারটিতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে হোয়াইট হাউস। সঙ্গে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও রয়েছে তাঁর পাঁচ সন্তান। ইভাঙ্কা, ডন জুনিয়র, এরিক, টিফানি ও ব্যারন ট্রাম্প। সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পোস্টারটিতে ফার্সি ভাষায় একটি স্লোগানও লেখা হয়েছে – ‘রক্তের বদলা রক্ত’। এর আগে তেহরানের এঙ্গেলব স্কোয়ারে বিশাল যে বিলবোর্ড টাঙানো হয়েছিল, তাতে দেখা গিয়েছিল, মৃত্যুঘুমে ট্রাম্প। তাঁর চোখ বন্ধ। পরনে কালো কোর্ট, লাল টাই। তাঁর হাত বুকের উপরে। তিনি কালো একটি কফিনের উপরে শুয়ে রয়েছেন। সঙ্গে একটি বার্তায় লেখা, ‘ট্রাম্পকে আমরা হত্যা করব।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরেও এক দল নেতা এসেছিল। কিন্তু তারাও এখন আর কেউ নেই। মজার বিষয় হল আমিও হয়তো চলে যেতে পারি। কারণ, এখন আমি তাদের প্রধান লক্ষ্য। তেহরানের তথাকথিত হিটলিস্ট বা হত্যার তালিকায় আমি প্রথম স্থানে।” অন্যদিকে, ন্যাটো বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট তুরস্কে যে বিমানে করে গিয়েছিলেন, সেই বিমানে করে তিনি ওয়াশিংটন ফেরেননি। কিন্তু কী কারণে হঠাৎ তিনি উড়ান বদল করলেন, তা স্পষ্ট নয়। খুন হওয়ার আশঙ্কাতেই কি অতিরিক্ত সতর্কতা অবলম্বন ট্রাম্পের? তা নিয়েও ওঠে প্রশ্ন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.