Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Iran

হরমুজে মাইন বিস্ফোরণ, সাগরেই সলিল সমাধি ২ তেলবাহী জাহাজ! কী বলল আমেরিকা?

আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে দুই তেলবাহী ট্যাঙ্কার হরমুজের দক্ষিণে প্রবেশ করে। সেই এলাকায় অসংখ্য মাইন বিছানো। সেগুলিতেই ধাক্কা লেগে বিশাল বিস্ফোরণ হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:১৩

options
link
হরমুজে মাইন বিস্ফোরণ, সাগরেই সলিল সমাধি ২ তেলবাহী জাহাজ! কী বলল আমেরিকা? zoom
যুদ্ধের আগুনে উত্তপ্ত হরমুজ প্রণালী। প্রতীকী ছবি।
Advertisement

যুদ্ধের আগুনে উত্তপ্ত ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথে মাইন বিস্ফোরণের জেরে ধ্বংস দুই তেলবাহী জাহাজ! শনিবার এমনটাই দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি)। তবে তেহরানের দাবি উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন।

আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে দুই তেলবাহী ট্যাঙ্কার হরমুজের দক্ষিণে প্রবেশ করে। সেই এলাকায় অসংখ্য মাইন বিছানো। সেগুলিতেই ধাক্কা লেগে বিশাল বিস্ফোরণ হয়। সাগরের উপরেই ট্যাঙ্কার দু’টি জ্বলতে থাকে। এরপর সেগুলি ধ্বংস হয়ে যায়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির বিভ্রান্তিকর নির্দেশ মানার ফলেই ট্যাঙ্কার দু’টির এই পরিণতি হয়। আইআরজিসি-র সতর্কবার্তা, কৌশলগত এই জলপথটি এখন নিরাপদ নয়। এর জেরেই এটি বন্ধ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে তেহরানের এই দাবি খারিজ করে দিয়েছে আমেরিকা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পালটা বিবৃতি জারি করে জানিয়েছে, হরমুজে দুই তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের দাবি করেছে ইরান। এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। জাহাজগুলির বিষয়ে বিষদে তারা কিছু জানায়নি। ট্যাঙ্কার দু’টি কোন দেশের পতাকাবাহী, কতজন নাবিক ছিলেন, সেগুলি স্পষ্ট নয়। ইরানের অধিকাংশ দাবিই মিথ্যা। এটাও তার ব্যতিক্রম নয়। তবে মার্কিন সেনা সতর্ক করে জানিয়েছে, নাবিকদের সুরক্ষার স্বার্থে কোনও জাহাজেরই প্রতারিত হয়ে হরমুজের মাইন বিছানো এলাকায় প্রবেশ করা উচিত নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.