মোজেসের দেশে মোদি
Modi in Israel

ইজরায়েলে পৌঁছলেন মোদি, দেখেই জড়িয়ে ধরলেন নেতানিয়াহু, বৈঠকের পরেই যাবেন জেরুজালেমে

দু'দিনের সফরে ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এলেন স্বয়ং বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান থেকে মোদি নামতেই তাঁকে জড়িয়েও ধরলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৮:১৭

options
link
ইজরায়েলে পৌঁছলেন মোদি, দেখেই জড়িয়ে ধরলেন নেতানিয়াহু, বৈঠকের পরেই যাবেন জেরুজালেমে
ভারত এবং ইজরায়েল। সম্প্রতি দুই দেশের সখ্য বেড়েছে উল্লেখজনকভাবে।

দু’দিনের সফরে ইজরায়েলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এলেন স্বয়ং বেঞ্জামিন নেতানিয়াহু। বিমান থেকে মোদি নামতেই তাঁকে জড়িয়েও ধরলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Advertisement

বুধবার ভারতীয় সময় বিকেল ৫টার কিছুক্ষণ আগেই তেল আভিভে অবতরণ করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে দেখেই ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তাঁকে জড়িয়ে ধরেন নেতানিয়াহু। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও ছিলেন। সারা পরনে ছিল গেরুয়া পোশাক। ঘটনাচক্রে, মোদির পোশাকের পকেট স্কোয়্যারটির রংও ছিল গেরুয়া। বিমান থেকে নেমে নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সারাকে দেখে মোদিকে বলতেও শোনা যায়, “গেরুয়া!” কথায় কথায় ভারত সম্পর্কে সারা বলেন, “খুব সুন্দর দেশ।” সেই সময় মোদির প্রশংসা করতে থাকেন নেতানিয়াহুও। বলেন, “উনি দুর্দান্ত নেতা।” সরকারি সূত্রে খবর, তেল আভিভে মোদি-নেতানিয়াহুর একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই জেরুজালেমের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি।

Advertisement

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মোদির এক্স হ্যান্ডলের অ্যাকাউন্টে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী আমাকে স্বাগত জানাতে আসায় আমি অত্যন্ত খুশি। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য মুখিয়ে আছি। ভারত-ইজরায়েলের বন্ধুত্ব যাতে আরও দৃঢ় হয়, সেই চেষ্টাই করা হবে।” নিজের এক্স হ্যান্ডলে নেতানিয়াহু-ও লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদি, আপনাকে স্বাগত জানাতে পেরে আমিও ভীষণ আনন্দিত।”

Advertisement

সরকারি সূত্রে খবর, দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদির এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটি তাঁর প্রথম ইজরায়েল সফর। নেতানিয়াহুর সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি পশ্চিম এশিয়ার সম্প্রতিক পরিস্থিতিও উঠে আসবে আলোচনায়। মোদি সে দেশের সংসদে বক্তৃতাও দেবেন। ইজরায়েলি পার্লামেন্ট ‘কেনেসেটে’ মোদির ভাষণ বয়কটের হুমকি দিয়েছেন বিরোধীরা। তবে, সেই হুমকিকে পাত্তা দিতে নারাজ ইজরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানা। তাঁর দাবি, মোদির ভাষণের দিন বিরোধী সদস্যরা না এলে প্রাক্তন সদস্যদের দিয়ে বিরোধী আসনগুলি ভরানো হবে। কেনেসেটের প্রোটোকল অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো না হলে মোদির ভাষণ বয়কট করার হুমকি দিয়েছিল বিরোধী সদস্যরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.