উত্তরপ্রদেশের বায়ুসেনা ঘাঁটির কাছে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার দুপুরে এই দুর্ঘটনার জেরে মৃত্যু হল অন্তত ৮ জনের। মৃতদের তালিকায় রয়েছে দুই শিশুও। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী অন্তত ৭টি বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও বায়ুসেনা কর্মীরা।
জানা যাচ্ছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে প্রয়াগরাজ-কৌশাম্বী সীমান্তবর্তী কৌশাম্বী জেলার মহম্মদপুরে। দুর্ঘটনাস্থল থেকে মানুরি বিমানঘাঁটির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। পুলিশের তরফে জানা যাচ্ছে, বিস্ফোরণের জেরে পুরো কারখানা ভস্মীভূত হয়ে যায়। ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৭টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বিরাট ধোঁয়ার কুণ্ডলী গোটা এলাকাকে ঢেকে ফেলে। এমনকী কারখানা থেকে ৭০ মিটার দূরে অবস্থিত একাধিক বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের শব্দ।
আরও পড়ুন:
দুর্ঘটনার কবল থেকে কোনওমতে বেঁচে যাওয়া এক কিশোরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, “ঘটনার সময় বাড়িতে আমি, আমার মা আর ছোট ভাই ছিলাম। একমাত্র আমিই বের হতে পেরেছি। বাকি সবাই চাপা পড়েছে।”
স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, দুর্ঘটনার পর দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা আসে পুলিশ ও দমকল বিভাগ। এমনকী পাশে থাকা বায়ুসেনা ঘাঁটি থেকে জওয়ানরা এসে উদ্ধারকাজে হাত লাগান। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যান। ধ্বংসস্তূপ সরাতে সেখানে আনা হয়েছে বুলডোজার। দুর্ঘটনার কবল থেকে কোনওমতে বেঁচে যাওয়া এক কিশোরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, “ঘটনার সময় বাড়িতে আমি, আমার মা আর ছোট ভাই ছিলাম। একমাত্র আমিই বের হতে পেরেছি। বাকি সবাই চাপা পড়েছে।”
কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কারখানার মালিকের না আদিল। এই বাজি কারখানা সরকারি অনুমতি এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋগ্বেদ থেকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা
-
জোম্যাটোতে এবার টাকা দিয়েও মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত ফুড অ্যাপের?
-
সকালে ৬ মাসের শিশুকে অপহরণ! মধ্যরাতে পুলিশের রোমহর্ষক অভিযানে উদ্ধার, ধৃত ৩
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে