নয়ডার কিশোরীর গণধর্ষণের ঘটনা ফের উসকে দিল নির্ভয়া কাণ্ড। চলন্ত স্লিপার বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী একটি বাসে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে। অভিযোগের পরেই দু’জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৪ আগস্ট দিল্লির কাশ্মীরি গেট থানা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মায়ের কাছে কোনও কারণে বকা খেয়ে ১৬ বছরের ওই নাবালিকা বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। নয়ডার সেক্টর ৬৩-তে তার দাদার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল বলে জানায় সে। বাসে উঠে মইনপুরী থেকে বাস ধরে সেখানেই যাচ্ছিল। তখন বেশ অনেকটাই রাত। অন্ধকারে বুঝতে না পেরে ভুল করে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে সে। এরপরই সে ভুল বুঝতে পারে। কিন্তু ততক্ষণে বাসটি ছেড়ে চল গিয়েছে। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে একটি স্লিপার বাস পায় ওই কিশোরী। বাসটি সেক্টর ৬৩ যাবে কি না জিজ্ঞাসা করে উঠে পড়ে সে। তবে বাসে উঠেই কিশোরী দেখতে পায়, গোটা বাসে একজনও যাত্রী নেই।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, বাসে ওঠার পর থেকেই কন্ডাকটর তাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এরপর চালক ও কন্ডাকটর দু’জনে তাকে জোর জবরদস্তি করে যৌন নির্যাতন করেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাস থেকে খানিকটা দূরে কিশোরীকে বাস ফেলে দিয়ে পালান চালক এবং কন্ডাকটর।
তদন্তে উঠে এসেছে, ওই স্লিপার বাসে বার্থগুলির সামনে পর্দা ছিল। ফলে বাইরে থেকে বাসের ভিতরে কী ঘটছে, তা দেখা যায়নি। একই সঙ্গে বাসটি যে দীর্ঘ পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছেছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ বাস চালক ও কন্ডাকটরকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’
-
‘৭০ বছরে সবচেয়ে খারাপ’, ইংল্যান্ডের কাছে টেস্ট হেরে পাক বোর্ডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের
-
নিমেষে হবে অ্যাপ ট্রান্সফার! এবার ‘অটো পে’ নিয়মে আসতে চলছে বড় বদল, ব্যাপারটা ঠিক কী?
-
ফের কমিশনকে চিঠি মমতার, তৃণমূলের প্রতীক-তহবিল ইস্যুতে লিখলেন ‘তাড়াতাড়ি ফয়সালা করুন’
-
ব্যাটিং তাণ্ডবে দলীপে ৫৭ বছর পুরনো রেকর্ড ভাঙল বৈভব, অল্পের জন্য বাঁচল শচীনের নজির