Lebanon

বিদ্বেষের আগুন! লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙলেন ইজরায়েলি সেনা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়

প্যালেস্তিনীয় সাংবাদিক ইউনিস তিরাউই তাঁর এক্স হ্যান্ডলে প্রথম ছবিটি প্রকাশ করেন। তিনি জানান, ছবিটি খ্রিস্টান অধ্যুষিত দেবেল শহরের। ছবিটিতে দেখা যাচ্ছে, একজন ইজরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙছেন। ইউনিস তাঁর পোস্টের সঙ্গে বাইবেলের একটি কথা উদ্ধৃত করেছেন - ‘পিতা, এদের ক্ষমা করো; কারণ এরা জানে না এরা কী করছে।’

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:২৯

options
link
বিদ্বেষের আগুন! লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভাঙলেন ইজরায়েলি সেনা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়
যিশু খ্রিস্টের মূর্তি ভাঙছেন ইজরায়েলি সেনা। ছবি : সংগৃহীত।

লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিলেন এক ইজরায়েলি সেনা। এই সংক্রান্ত একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। প্রথমে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ছবিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু পরে তারা স্বীকার করে নেয়। ছবিটিতে যে সেনাকর্মীকে দেখা যাচ্ছে, তিনি দক্ষিণ লেবাননে কর্মরত বলে জানা গিয়েছে।

Advertisement

প্যালেস্তিনীয় সাংবাদিক ইউনিস তিরাউই তাঁর এক্স হ্যান্ডলে প্রথম ছবিটি প্রকাশ করেন। তিনি জানান, ছবিটি খ্রিস্টান অধ্যুষিত দেবেল শহরের। ছবিটিতে দেখা যাচ্ছে, একজন ইজরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙছেন। ইউনিস তাঁর পোস্টের সঙ্গে বাইবেলের একটি কথা উদ্ধৃত করেছেন – ‘পিতা, এদের ক্ষমা করো; কারণ এরা জানে না এরা কী করছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবিটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। এক নেটিজেন লিখেছেন, ‘এই ঘটনা কিসের প্রতীক তা বোঝার জন্য খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই। এটি অসম্মানজনক এবং অবমাননাকর।’ আরও এক নেটিজেন লিখেছেন, ‘সেনাকর্মী যীশুর মূর্তি ভাঙতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। এক কথায় জঘন্য।’ বিতর্কের মাঝে মুখ খুলেছেন আইডিএফ-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি। তিনি বলেন, “যদি এটি সত্যি হয়, তবে তা নিন্দনীয়। এই ধরনের কর্মকাণ্ড আইডিএফ-এর মূল্যবোধ এবং ইজরায়েল সেনাদের আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।” ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.