Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Iranian Woman

আমেরিকায় বসে চরবৃত্তি, অস্ত্র পাচার! লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ইরানি মহিলা

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে তল্লাশি। তার মধ্যেই গোপন সূত্রে শামিমের বিষয়ে গোয়েন্দাদের কাছে খবর আসে। তারপরই অভিযানে নামে তদন্তকারীরা। গত শনিবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‘নিউ ইয়র্ক পোস্টে’র খবর অনুযায়ী, সম্প্রতি তিনি ইরানের তৈরি ‘মোহাজের-৬’ ড্রোন সুদানে সরবরাহের জন্য প্রায় ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪২

options
link
আমেরিকায় বসে চরবৃত্তি, অস্ত্র পাচার! লস অ্যাঞ্জেলসে গ্রেপ্তার ইরানি মহিলা zoom
শামিম মাফি। ছবি: সংগৃহীত।
Advertisement

আমেরিকায় বসে চরবৃত্তি, অস্ত্রপাচারের অভিযোগে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন এক ইরানি বংশোদ্ভূত মার্কিন মহিলা। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্টে’র তরফে এমনটাই জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, ধৃতের নাম শামিম মাফি (৪৪)। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। তিনি একজন গ্রিন কার্ডধারী। সূত্রের খবর, শামিমের সঙ্গে সরাসরি যোগ ছিল ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রকের। ইরান সরকারের হয়ে তিনি অস্ত্র কারবারের মধ্যস্থতা করতেন বলে খবর। এখানেই শেষ নয়। তাঁর মাধ্যমেই গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানে পৌঁছে যেত ড্রোন, বোমার ফিউজ, গোলাবারুদ ইত্যাদি। ‘অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস’ নামে এক ভুয়ো সংস্থার আড়ালে শামিম এই বিশাল কারবার চালাত বলে অভিযোগ।

Advertisement

ইরান যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে তল্লাশি। তার মধ্যেই গোপন সূত্রে শামিমের বিষয়ে গোয়েন্দাদের কাছে খবর আসে। তারপরই অভিযানে নামে তদন্তকারীরা। গত শনিবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‘নিউ ইয়র্ক পোস্টে’র খবর অনুযায়ী, সম্প্রতি তিনি ইরানের তৈরি ‘মোহাজের-৬’ ড্রোন সুদানে সরবরাহের জন্য প্রায় ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন।      

মার্কিন গোয়েন্দাদের একটি সূত্রের খবর, ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তিনি ইরান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন। আমেরিকায় বসে তেহরানের হয়ে চরবৃত্তি করতেন। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন শামিম। তদন্তে উঠে এসেছে, ২০২০ সালে ইরানে শামিমের পৈত্রিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরই ইরান সরকার তাঁকে আমেরিকায় বসে চরবৃত্তি এবং ভুয়ো প্রতিষ্ঠান খুলে অস্ত্র কারবারি চক্র চালানোর প্রস্তাব দেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.