ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথামতো ইরানে হামলা চালিয়ে ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে আমেরিকার। যুদ্ধ পেরিয়ে পরিস্থিতি আলোচনার টেবিলে পৌছলেও রিপোর্ট বলছে, নেতানিয়াহুর উপর তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কূটনীতি নিয়ে সদ্য প্রকাশিত এক বই থেকেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। যেখানে দাবি করা হয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রীকে রীতিমতো গালিগালাজ করেন ট্রাম্প। বলেন, ‘ইহুদি সম্প্রদায়ের লোকেরাও তোমার উপর বিরক্ত।’
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের ঘটনাবলি নিয়ে বই লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবারম্যান ও জোনাথন সোয়ান। ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বইয়ে তুলে ধরা হয়েছে গাজা যুদ্ধের খুঁটিনাটি। লেখা হয়েছে, সেই সময় গাজা যুদ্ধ থামাতে উঠেপড়ে লেগেছিলেন ট্রাম্প। এদিকে একের পর এক হামাস নেতাদের খতম করছিল ইজরায়েল। হামলা চলেছিল ইরান পর্যন্ত। সেই সময় হামাস নেতাদের হত্যা করতে ইজরায়েল কাতারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতেই ক্ষেপে ওঠেন ট্রাম্প। বইতে দাবি করা হয়েছে, বিষয়টি জানার পরই নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। কড়া সুরে বলেন, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদি তোমার ওপর ক্ষুব্ধ। এমনকি এই ফোনকলে থাকা দু’জন ইহুদিও তোমার ওপর বিরক্ত।’ ট্রাম্প মার্কিন আধিকারিক স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের কথা বলছিলেন।
কড়া সুরে ট্রাম্প বলেন, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদি তোমার ওপর ক্ষুব্ধ। এমনকি এই ফোনকলে থাকা দু’জন ইহুদিও তোমার ওপর বিরক্ত।’
এই ফোনকলের পর ট্রাম্প নেতানিয়াহুকে হোয়াইট হাউসে ডেকে পাঠান এবং তাঁর সামনে কাতারের শাসককে ফোন করতে বলেন ও নেতানিয়াহুকে ক্ষমা চাইতে বলেন। ওই বইতে আরও দাবি করা হয়েছে, ট্রাম্প একটা সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন। দাবি করা হয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে নেতানিয়াহুর সঙ্গে বেশিরভাগ সময়েই তাঁর বিরধ চলেছে। এমনকী নেতানিয়াহুর জেদের জেরে আমেরিকা ইরানে আক্রমণ করতে রাজি হয়নি। এখন আমেরিকা যুদ্ধ শেষ করতে চাইলেও ইজরায়েল তা বন্ধ করতে গররাজি।
উল্লেখ্য, এই বইটি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ট্রাম্প ইরানের সঙ্গে সংঘর্ষবিরতির লক্ষ্যে উঠেপড়ে লেগেছেন। এরই মাঝে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গোটা ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ট্রাম্প। নেতানিয়াহুকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, ‘তুমি একটি উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচাচ্ছি। সবাই তোমাকে ঘৃণা করে। তোমার জন্য সবাই ইজরায়েলকেও ঘৃণা করে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের