সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলা জঙ্গিদমন অভিযান ও সেনাবহিনীর বিশেষ ক্ষমতার প্রতিবাদে গণইস্তফা দিলেন শ্রীলঙ্কার মুসলিম মন্ত্রীরা৷ এঁদের মধ্যে অনেকেই আবার ক্যাবিনেটে রয়েছেন৷ দ্বীপরাষ্ট্রটিতে ইস্টার ডে হামলার পর থেকেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী৷ বিক্ষুব্ধদের অভিযোগ, সন্ত্রাস দমনের নাম নিরীহ মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে৷
[আরও পড়ুন: কলম্বোয় ফিদায়েঁ হামলার আগে কাশ্মীর-কেরলে ভ্রমণ! চাঞ্চল্যকর তথ্য শ্রীলঙ্কার]
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে ইস্তফা দেন শ্রীলঙ্কার ১০ জন মুসলিম মন্ত্রী৷ তাঁদের মধ্যে চারজন ক্যাবিনেট মিনিস্টার, পাঁচ স্টেট মিনিস্টার ও একজন ডেপুটি মিনিস্টার৷ ইস্তফার পর উচ্চশিক্ষা মন্ত্রী রউফ হাকিমের দাবি, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ মুসলিমদের উপর অত্যাচার চলছে৷ নিরপরাধ মানুষরা হিংসার শিকার হচ্ছে৷” গত এপ্রিল মাসে শ্রীলঙ্কায় ঘটা ধারাবাহিক বিস্ফোরণের পর পুলিশ ও সেনাকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার৷ রউফ দাবি করেন, তারপর থেকেই একাধিক সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি৷ দেশজুড়ে কয়েকশো সন্দেহভাজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ ও সেনা৷ তবে এদের মধ্যে অনেকই নিরীহ৷ শুধুমাত্র মুসলিম হওয়ায় তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে৷
এদিকে, সোমবার ফের হুমকি দিয়েছে কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুরা৷ তাঁরা হুঁশিয়ারি দিয়েছে, মুসলিম রাজ্যপাল ও মন্ত্রীরা পদ না ছাড়লে তাঁদের ভয়ংকর ফল ভোগ করতে হবে৷ উল্লেখ্য, ইস্টার ডে হামলার পর সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা৷ নয়া ক্ষমতা প্রয়োগ করে যে কোনও সন্দেহভাজনকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে আটকে রাখতে পারে সেনা ও পুলিশ৷ অভিযোগ, অনেক ক্ষেত্রেই এর ফলে বেকায়দায় পড়তে হচ্ছে নিরীহ মানুষকে৷ নিরাপত্তারক্ষীদের হাতে অকারণেই হেনস্তা হতে হচ্ছে তাঁদের৷ সব মিলিয়ে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি৷
[আরও পড়ুন: শ্রীলঙ্কার পথে হেঁটে গোটা বিশ্বে বোরখা নিষিদ্ধ করার দাবি তসলিমা নাসরিনের]
সর্বশেষ খবর
-
‘সময় বদলে যাচ্ছে’, ব্রিকস থেকে ট্রাম্পকে বার্তা মোদির! ‘শক্তিশালী’ ভারত দেখলেন পুতিন-জিনপিংও
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর