হিমালয়ে হাহাকার
Nepal

নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটেকোশী নদীতে বন্যার জেরে ভারী এক ব্যাঙ্ক লকার ভেসে আসে। ধাদিও জেলার ত্রিশূল নদীর ধারে গলসি গ্রামে এসে ঠেকে লকারটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:২৯

options
link
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন
ফাইল ছবি।

কারও সর্বনাশ তো কারও পৌষমাস। নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। ভয়ংকর জলস্রোত তছনছ করেছে এভারেস্টের দেশকে। তবে শিয়ালের মতো এই বিপর্যয়ের সুযোগ নিচ্ছেন একদল মানুষ। সম্প্রতি মৃতদের চুলের মুঠি ধরে কান থেকে গয়না ছেঁড়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এবার ত্রিশূল নদীতে বন্যায় ভেসে আসা ব্যাঙ্কের এক লকার লুট করল স্থানীয়রা। প্রায় ৯২ লক্ষ নেপালি টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটেকোশী নদীতে বন্যার জেরে ভারী এক ব্যাঙ্ক লকার ভেসে আসে। ধাদিও জেলার ত্রিশূল নদীর ধারে গলসি গ্রামে এসে ঠেকে লকারটি। খবর যায় পুলিশের কাছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা সেই টাকা লুট করে। খবর পেয়ে পুলিশ ও সশস্ত্র বাহিনী গ্রামে অভিযান চালিয়ে ৯২ লক্ষের বেশি নেপালি টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৯২,৬৮,৫০৫ নেপালি টাকা। যাদের গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশই গলচি-৪ এর বাসিন্দা।

Advertisement

পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা সেই টাকা লুট করে। খবর পেয়ে পুলিশ ও সশস্ত্র বাহিনী গ্রামে অভিযান চালিয়ে ৯২ লক্ষের বেশি নেপালি টাকা উদ্ধার করে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই টাকা কোন ব্যাঙ্কের তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য আরও কেউ জড়িত ছিল কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এর চেয়েও ভয়াবহ আরও এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যায় ভেসে নারায়ণী নদীর পাড়ে ঠেকেছে এক মহিলার মৃতদেহ। দুই যুবক বাঁশ দিয়ে সেই মৃতদেহ পাড়ের কাছে আনেন। এরপর চুলের মুঠি ধরে সেই মৃতদেহ থেকে সোনার কানের দুল টেনে খুলে নেওয়া হয়। সেগুলি খুলে পাশের জনকে দেন ওই যুবক। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন এই ঘটনা ক্যামেরাবন্দি করেন।

Advertisement

ভিডিওর সূত্র ধরে দুই যুবককে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দুই যুবক হলেন, মদন গুরুং এবং উমেশ চৌধুরী। সোশাল মিডিয়াতেও বিষয়টি জানানো হয়েছে নেপাল পুলিশের তরফে। ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.